ইতোমধ্যে সবাই জানেন যে নভেম্বর মাসের ১০, ১১ এবং ১২ তারিখে হরতাল হবে। ঘোষণা হয়ে গেছে। এরপরের কাহিনীও আগাচ্ছে অদ্ভুদ ভাবে। বিএনপি-র কিছু সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মজার কথা কি জানেন, ১৩ নভেম্বর, ২০১৩ তারিখে O-Level পরীক্ষা আছে।
এর আগে শোনা যাচ্ছিল হরতাল হবে ১১, ১২ আর ১৩ নভেম্বর তারিখে। সেই সাথে জামায়াত ১০ কিংবা ১৪ নভেম্বর তারিখে হরতাল দিতে পারে তাদের বিরুদ্ধে দেওয়া হাইকোর্টের "ফাইনাল" রায়ের প্রতিবাদ জানাতে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে জামায়াত কোন হরতাল নাও দিতে পারে ১৩ নভেম্বর তারিখে।
যদি O-Level পরীক্ষার জন্য হরতালের এমন সিডিউল হতে পারে, তাহলে বিএনপির দেশব্যাপী লাখ লাখ নেতা-কর্মীদের সন্তানদের জন্য কেন হরতালের সামঞ্জস্যপূর্ণ সিডিউল দেওয়া যাবে না? জনগণের কথা না-হয় বাদই দিলাম এখন। কেননা বাঙলাদেশের প্রতিটি দলই জনগণের জন্য কাজ করে। সেজন্যই বিএনপি-র কর্মী বা সমর্থকদের প্রতি কি দলের হাই কমান্ডের একটু সুদৃষ্টির জন্য এই লেখা!
ব্যাপারটা কি বিএনপি-র সিনিয়র নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থকগণ ভেবে দেখেছেন?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


