নেপোর দই কেউ মেরে দিলে নেপোর বুঝি রাগ হয় না!
জানা গেল, এক দুই টাকা তো আর না, এখানে মাত্র আড়াইশো কোটি টাকার একটা মজার "হালুয়া" ছিল। সেইটা অনেক দিন ধরে নেপো আর তার দল দাঁও মারার মত করে সাজিয়েও এনেছিল। এরজন্য নেপো আর তার দলের একটা দাঁও মারার "সুশীল" প্ল্যান ছিল।
কিন্তু নেপোর বিপক্ষে যারা, সেই যে একদল দুষ্ট বালকদের দল, সেই চক্রান্তকারী এবং মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের আরেকটি দল নেপোর আড়াইশো কোটি টাকার সেই দই বা হালুয়া চুরি করে নিয়ে গেল। নিজের বানানো দই কেউ এমন করে চুরি করে নিয়ে গেলে কি নেপোদের রাগ লাগে না? রাগ কি লাগতে পারে না?
এখানে চোররা আবার সবাই চিহ্নিত চোর। এরা ইতিহাস চুরি করে, মানুষের সহায় সম্পত্তি চুরি করে, রাষ্ট্রীয় মালামাল চুরি করে, লবনের পারমিটও চুরি করে।
নেপো যে দই খুইয়েছে, তার যে রাগ হয়েছে, সেই দুঃখের বয়ান পড়তে হলে আপনাকে হয় জনকন্ঠ পড়তে হবে। তা না হলে আপনি দুধের স্বাদ ঘোলে মিটাতে এখানেও কিলিক করতে পারে।
নেপোর দুঃখে আপনাকেও কিন্তু সাথী হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার এই ব্যবসা চিরজীবি হোক, সবাই এখান থেকে তাদের ন্যায্য হিস্যা তুলে নিক -- এই কামনাই করছি।
নেপো আর দল বাদে অন্য কেউ মুক্তিযুদ্ধের বেবসা নিয়ে কিছু বললে জ্বলবে আগুন প্রশাসনে, থুক্কু জ্বলবে আগুন মনে মনে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



