জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের "ক" ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০ শতাংশ শিক্ষার্থী পাশ করতে পারে নাই। [সূত্র] এর আগেও 'গ' ইউনিটের পরীক্ষায় ৮০% ফেল করেছিল।
এর একটা অর্থ হচ্ছে, নাহিদ সাহেবের নিয়ন্ত্রণে যে পাবলিক পরীক্ষাগুলো হয়েছে, তাতে অসৎ উপায়ে প্রচুর পাশ করেছে। উনার মতে গুণ ও মান বেড়েছে! আমাদের মনে হচ্ছে তা হয় নাই।
প্রকাশিত সংবাদে নাহিদ মন্ত্রী বলেছেন, গুণ বাড়ে নাই, আবার মান বেড়েছে! যদি গুণই না বাড়ে, তা হলে মান বাড়ল কি করে? এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 'ক' ও 'গ' ইউনিটের পরীক্ষায় ৮০% ফেল করেছে।
এর মানে দাঁড়াচ্ছে যে, নাহিদ সাহেব ও গঙয়েরা যাদের পাশ করাচ্ছেন, এবং সেই উচ্চ পাসের হারের কারণে আত্মতৃপ্তিতে ভুগছেন, তারা আসলেই আমাদের শিক্ষা ব্যবস্থার অপূরণীয় ক্ষতি করে ছেড়েছেন।
এখন যদি উনি মানে মানে কেটে পড়েন, এবং কোন যোগ্য শিক্ষাবিদের হাতে মন্ত্রণালয় পড়ে [তবে জাফর ইকবাল বা আব্দুল্লাহ আবু সাইয়িদ হতে পারবে না, কেননা উনারাই সৃজনশিলের নামে এক ধ্বংসকারী ব্যবস্থা চালু করেছিলেন] তাহলেই কেবল সব ঠিক হতে পারবে।
সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নাহিদ সাহেবের হাতে পাশ করা ছেলেমেয়েরা যে ভর্তি হতে পারছে না, সে কারণেই নাহিদ সাহেবের পদত্যাগ করা উচিৎ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



