somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের গল্প

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমআলোতে লেখা আমার গল্প, জীবনের গল্প তার কিছু লাইন যা গল্পটির সারমর্মও হয়-

আমার কথা হচ্ছে অর্থ মানুষকে প্রচুর কষ্ট দেয়। অর্থের জন্য মানুষ অতি জঘন্য কাজ করে ফেলে। তার মূল্যবোধকে ক্ষুন্ন করে। সমাজে কিছু মানুষ আছে যারা মানুষকে অসত কাজে ব্যবহার করে। আর মানুষ অভাবের তাড়নায় সেই খারাপ কাজে লিপ্ত হয়। শুধু অর্থ না মানুষের ভালবাসাটাও আজ কমে গেছে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে। মানুষের মধ্যে মায়া মহব্বতের অভাব পড়েছে। ধনী মানুষ অর্থের জোরে নিজের মত দুনিয়াটাকে সাজাচ্ছে । আর কিছু শ্রেনীর মানুষের কিছুই করতে না পেরে অসহায়ত্বের দ্বারে মাথা ঠুকছে।
আমরা যা পাই তাতেই আমাদের খুশি থাকতে হবে। হতাশা জীবনে দুর্ভোগ নামিয়ে আনে। আল্লাহ তায়ালা মানুষকে বলেছে সবুর কর। যারা ধনী, তারা ধনী কেন। কারণ তাদের সমাজের প্রতি প্রচুর দায়িত্ব আছে। কিন্তু তারা তা ভুলে যায়। তারা আরো অর্থ কামানোর নেশায় মত্ত থাকে। মোবাইল আপডেটের সাথে সাথে হাতে সেই মোবাইল থাকা। প্রতি বছর নতুন নতুন গাড়ি বাড়ি কিনার জন্য এই অর্থ ধনী মানুষের হাতে আসে না। আসে এই অর্থের সুষম বন্টনের জন্য। তারা হল মাধ্যম। এই কথাগুলো তাদের মাথায় যায়না। এজন্যই তারা নিজেরা কখনো শান্তিতে থাকতে পারেনা।
ভালবাসা আর অর্থ এমন দুটি পবিত্র রূপক যা নিজে ভোগ করাতে না, বিলিয়ে দেয়াতে আনন্দ। আমার জন্য একটা মানুষ হাসবে এটাই তো অনেক। এর চেয়ে আর সুখ এই পৃথিবীতে আছে? আমার আর কি চাই। সবাই যদি এমন হত তাহলে আমরা আমাদের পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলতে পারতাম। আমরা আমাদের কাজগুলো ভাগ করে নিব। আমি একলা কতটুকু পারব। সবাইকে হাত বাড়িয়ে দিতে হবে। আমার, আমাদের, দেশের কল্যাণে কাজ করে যাব, যেতে হবে। আমরা এই কাজগুলোকে, এভাবে ব্যবহার করবনা- যে কারো উপকার করছি। এটা আমাদের দায়িত্ব। যে, যতটুকু পারি করি, করার চেষ্টা করি। আমার আর কিছুই বলার নেই ।


আমি অলিন্দ কিছু বলতে চাই। আমরা মানুষ। আমাদের অনেক চাওয়া পাওয়া আছে। সব চাওয়া পাওয়া আমাদের পূরণ হবেনা। এটাই স্বাভাবিক। তাই বলে মাদক কোন সলুইউসান না। আমরা কেন মাদক নিব। পৃথিবীতে কত মানুষ না খেয়ে আছে। কত মানুষ থাকার জন্য আশ্রয় পাচ্ছে না। আমরা একবারও তাদের কথা ভাবিনা। আমরা স্বার্থপরের মত কাজ করি। আমরা আমাদের নিয়ে ভাবি। মাদক আমাদের তিলে তিলে শেষ করে দেয়। আমরা মাদককে না বলব। স্বাভাবিক থাকব। অস্বাভাবিক কিছুই আমরা চিন্তা করব না। তাহলেই আমরা ভালো থাকব। আমরা শুধু আমাদের যা কর্তব্য তাই করে যাব। মানুষের পাশে সবসময় থাকব। আমার এবং মানুষের কথা ভাবব। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ একে অপরের আপনজন। আমি এটাই মনে করি। এবং সবার সুখে আমি হাসব, সবার দু:খে আমি কাদব। তার বেদনাকে আমার বেদনা মনে করব। তার উপায় বের করব। এটাই হওয়া উচিত পৃথিবীর নিয়ম। আমরা যারা ভুল পথে চলি তাদের নির্দেশনা দেয়ার জন্য শুধু ভাল বন্ধু চাই মহান আংকেলের মতন, রেহানের মতন। শেষে আরেকবার বলি মাদক কোন সমাধাননা। খামাকা এর পিছনে টাকা খরচ করে অর্থ আর নিজেকে শেষ করিনা।

পুরো গল্পটি পড়তে চাইলে Click This Link যেতে হবে।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×