খুব মজা পাচ্ছি
০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ১ মার্চ ২০০৯ তারিখের প্রথম আলো -এর সাথে দেয়া ছুটির দিন এ ছাপানো একটা গল্প পড়ে মজা পেলাম। গল্পটা পড়ে মনে হচ্ছে আমি কি তার কনসেপ্ট নিলাম না সে আমারটা নিল। আমি যে গল্পটা লিখেছিলাম তার নাম "শেষ বেদনা"। প্রথম আলো -এর ছুটির দিনে লেখা গল্পের নাম "মিমি আন্টি"। যেহেতু আমি লিখেছি সুতরাং বুঝে পাচ্ছিনা ব্যপারটা কি। আমি আমার গল্পটি প্রথম আলো ব্লগেও দিয়েছিলাম। সেখান থেকে কিছু হয়েছে কিনা বুঝে পাচ্ছিনা। যা হোক ছুটির দিনে যেখানে গল্পটি লেখা ছিল সেখানে আসলে মানুষ নিজের সত্য কাহিনী লিখে। এখন মিমি কি তার সত্য কাহিনী লিখেছে। তার সত্য কাহিনী আমার গল্পরে সাথে মিলে গেল কিভাবে। আমি নিজেই আশ্চর্য হয়েছি মিমির লেখা পড়ে।
আমি যখন কিছু লিখি তা কোন উদ্দেশ্য নিয়ে লিখি। আমার এই গল্প লেখা ছিল তাদের নিয়ে যারা না দেখে প্রেম করে। যাদের প্রেম শুরু হয় মোবাইলের মাধ্যমে। যাদের প্রেম টিকে না বেশিদিন। তেমনই দুইজন চরিত্রকে নিয়ে আমি সাজিয়েছিলাম গল্পটা। যেখানে তাদের ২০ বছর পর দেখা হয়। এবং তাদের একটা পরিনতি দেখাই। মেয়েরা যাকে ভালোবাসে তাকে এভাবেই ভালোবাসে।এই সূত্র পেয়েছি ফেসবুক থেকে। অনেক মেয়েরে সেখানে দেখেছি কারও জন্যে অপেক্ষা করছে। কিন্তু তাদের এমন অপেক্ষা করা বেমানান। ছেলেটির নাম অভ্র রেখেছি কারন আমার এক বান্ধবী এই নামটি পছন্দ করে।
আমার মতে ভালোবাসা একটা আপেক্ষিক ব্যপার। জীবনে সুযোগ পেলে প্রেম করব কিন্তু তাই বলে তার জন্য নিজের জীবনটাকে তো নষ্ট করবনা। এটাই আমি বুঝাতে চাচ্ছিলাম কিন্তু কাকতালিয় ভাবে মিমির লেখা আমার লেখার সাথে মিলে গেছে। যদি তার গল্প সত্যি হয়ে থাকে তাহলে দেখেন সেও অপক্ষো করছে নয়নের জন্য। এখনো বিয়ে করেনি। যাকে আমি বলি নেহাইতি পাগলামি। এমন পাগলামিকে আমি পছন্দ করিনা। ধন্যবাদ যারা পড়েছে, আমার চিন্তাভাবনা আমার সাথে ভাগাভাগি করার জন্য।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন