somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরাও বাঁচতে চাই, সমতার রাজীতি চাই।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরাও বাঁচতে চাই, সমতার রাজীতি চাই।
দেশ আজ ঘন গোট অন্ধকারে আচ্ছন্ন। বাংলার আকাশে আজ দুর্জয়ের ঘন-ঘটা। ক্ষমতার দ্বন্দে পাগল প্রায় -দেশের দুইটি বৃহৎ দল। যে কোন মূল্যে ক্ষমতাই তাদের কাঙ্খিত। জীবনের জন্য, জাতীর জন্য, রাষ্ট্রের জন্য তাদের বিন্দু মাত্র অনুকম্পা নাই। অথচ জাতির আশা-আকাংঙ্খা, স্বনির্ভর-ভরসা, ভবিষ্যৎ-সফলতার অঙ্গীকার নিয়ে- জাতির পদ র্স্পশের ছোয়া তারা ক্ষমতায় আসে। ক্ষমতায় বসেই তারা জাতিকে দেওয়া অঙ্গীকার ভুলে গিয়ে জাতির সঙ্গে বেঈমানীতে মেতে উঠে। সংঘাতের মুখে ঠেলে দেয় গোটা দেশকে। তাদের মুখে থাকে গণতন্ত্রের ফুল-সুরত।
বাংলাদেশের গণতন্ত্র আদৌ কোন গঠন মূলক গণতন্ত্র কি? জনগনকে ক্ষমতার উৎসের অজুরে, জাতিকে বিভ্রন্ত করা নয় কি? জনগনের কাঁদে হাত রেখে গণতন্ত্র নামক সুতীক্ষè ছোড়া দিয়ে গলা কাঁটা নয় কি? জনগনের ‘ম্যানডেট, নিয়ে দলবাজরা নিদিষ্ট সময়ের জন্য ক্ষমতায় গিয়েই ষড়যন্ত্র শুরু করে ক্ষমতাকে দীর্ঘায়ু করার। রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র সংবিধানকে পোষ্ট-মর্ট্রেম করে লাশ ঘরে ছোড়ে ফেলে দেয়। প্রতিবাদী কন্ঠকে স্তদ্ধ করতে সুকৌশলে গলাটিপে হত্যা কিম্বা গুম করে ফেলে। ক্ষমতাকে পাকাঁ-পোক্ত করে বংশানুক্রমিক ভাবে ‘বেস্তের মেওয়া, উপহার দিয়ে যায়; যা চলতে থাকে যুগ যুগ ধরে। অর্থবল, পেশিবলের বদৌলতে জ্ঞানশক্তিকে ব্যবহার শেষে পদানত ও নিষ্পেষিত করে ফেলে দেয় ডার্সবিনে।
রাজনীতিবিদের উন্নয়নের জোয়ারে আজও বাংলার মানুষ না খেয়ে মারা যায়। শত ছিন্ন বস্ত্রে ইজ্জত ঢাকতে না পেরে মা-বোনেরা আত্ম-হত্যা করে প্রমান করে ‘প্রাণের চেয়ে মান বড়,। পরাধীনতার বুঁক চিরা-মুক্তির বীর সেনানী অর্থাভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে জীবিকা অন্বেষন করে। মহাজনের কাছ থেকে মজুরের রক্ত ঝড়ানো টাকা আদায় করতে গিয়ে তার অন্ত:সত্বা স্ত্রীকে ইজ্জত বিকিয়ে দিতে হয়। অভাবী মায়ের মুষ্ঠু চাউল ও কৃষক বাবার লাঙ্গল চালানো উর্পাজনের টাকায় একমাত্র শিক্ষিত সন্তানকে চাকুরীর জন্য সহায়- সম্বল বিক্রি করে টাকা দিতে হয় এম,পি মন্ত্রীর হাতে; সর্বশান্ত হতে। তা‘হলে আমাদের স্বাধীনতা কোথায় ?
স্বাধীনতার লাভ শুধু ধণতান্ত্রিক বুর্জোয়াদের। যারা ধোকাবাজী, দালাল-চামচার দূতালিতে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। বাংলার প্রায় প্রত্যেকটি গ্রামে আজ চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি হবার স্বপ্ন দেখে। যদিও হঠাৎ দরিদ্র ঘরের মেধাবী কোন সন্তান বড় হবার স্বপ্ন দেখে; তা‘হলে তাকে জীবনের মাঝ পথেই এনকাউন্টারে চির নিদ্রায় ঘুমিয়ে যেতে হয় অথবা মানসিক বিকার গ্রস্থ্য হয়ে তাকে আশ্রয় নিতে হয় হেমায়েতপুরের মত নিঝর্ন কোন মানসিক হাসপাতালে যেখানে দিনের আলোর কোন ছোয়া পড়ে না। ঠিক যেন প্রাচীন আমলের ‘মাৎস্যের ন্যায় অবস্থা,। ছোট মাছ যেমন বড় মাছকে গিলে ফেলে; এটাই নিয়ম। এদেশে এমপি-মন্ত্রীর ছেলেরা অপরাধ করলে বিচার শেষে তাদের আশ্রয় হয় ভি,আই.পি সেলে, আর গরীবের ছেলে অপরাধ না করেও আজীবন জেলের ঘানী টেনে অকালে জীবন দেয়। এ কেমন বিচার? এ কেমন রাজনীতি? এ কেমন গনতন্ত্র? আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে-আমরাও বাঁতে চাই; জীবন নিয়ে বাঁতে চাই; এই প্রহসন মূলক গণতন্ত্র থেকে মুক্তি চাই; সুশাসন আর সমতার রাজনীতি চাই।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×