আমিতো ডুবতে চেয়েছি ডুবেছি অতলে,
কে জানতো চেপে ধরবে রক্ত চোষা জোঁকে |
নির্ঘুম ছিলাম অতন্দ্র প্রহরী যেমন থাকে,
তখনো বুঝিনি চোখের ঠুলি উন্মুক্ত মানেই জাগ্রত নয়,
স্বেচ্ছা দাসত্বের শিকল বেঁধেছি পায় |
ঝন্ ঝন্ শব্দে ছিলো মাদকতা,
নিজ ঘর পুড়েছে অথচ ভেবেছি ওটা বিদ্রহের লেলিহান শিখা,
মেনে নিয়েছি ততহ্মণে না বুঝেই বশ্যতা |
ছুটে গেছি ভুল মন্ত্রে আলো থেকে আঁধারে মশালের কাছে,
মৃত্যু স্বাদ পেতে যেমন কাঁচ পোক ছুটে এসে ছুঁতে চাই তাকে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



