কেউ কেউ আমারে ছেড়েছে করেছে অবহেলা....
ডেকেছি সহস্র বার
দিব্বি দিয়েছি মাথার..
ফিরেও তাকাইনি সে পিছে,
চলে গেছে তার দেওয়া সব প্রতিস্রুতি গুলো করে মিছে |
সেদিন খট খটে চৈত্রে নেমেছিলো আষাঢ় শ্রাবণ,
হঠাত্ ই এসেছিলো এক মহা দুঃখ প্লাবণ,
বদ্ধ ঘরের কোণে ছিলো শুধু ই অশ্রুত ক্রোন্দন..
তবুও আমি বলি
নির্লজ্জের মত বুক ফুলিয়ে আজো বলি ভালোবাসি !
কেন বলি?
কারে বলি ?
সে কি ভেবেছে আমার কথা ?
কখনো মলিন করেছে মুখ, যখন কোলাহল শেষে এসেছে নীরব অন্ধকার দীর্ঘ সব রাত্রী,
যখন ঘুমিয়ে পড়েছে নগরী নেমেছে নিরবে সেখানে স্বপ্ন সুখ ?
তবুও আমি বলি,
নির্লজ্জের মত বলি,
বলি আজো ভালোবাসি
দেবী ভেবে তার প্রতিমা ই গড়ি....
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



