জানি না আজো আছো কি নেই..
ঠিকানাটা ও জানা নেই, তবু লিখছি তোমাকেই |
জানি কেউ প্রতীহ্মাই নেই, আজ আর চিঠি না গেলে কোন আকাশ জুড়ে বসে না মেঘ,
লন্ড ভন্ড হয়ে যায় না কাল বৈশাখীর ধূলি ঝড়ে কারো নিয়মিত সময়,
নামে না নির্ঘুম অখন্ড রাত,
তবু লিখছি তোমাকেই লিখছি ভালো নেই অসম্ভব নিরবতা আমাকে ঘিরেই |
রোজ ভার্সিটিতে যাই কতো জনের সাথে পথে দেখা হয় বলি, ভালো আছি !
ভালো থাকাই যেন একমাত্র কথা !
অথচ ভালো নেই
সবার সঙ্গ অসহ্য লাগে,
অখন্ড বিরক্তি,
টিভি খুলেই দেখি প্রেমের নাম ভাঙ্গিয়ে চলছে ভাঁরামী,
মনে হয় সব আঁছড়ে ভাঙ্গি,
আর....
আর ছাদে গেলেই দেখি নিরবিচ্ছিন্ন জ্যোচ্ছনা,
বাতাসে অচেনা সব ফুলের গন্ধ.......
আর কি লেখা যায় তোমাকে ?
কেনই বা লিখছি ?
এই চিঠি টা তো ভালোবাসা নিয়ে উড়ে যাবে তোমার কাছে
কষ্ট গুলো তো আর যাবে না ওরা সব রবে আমার ই সাথে....
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



