somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

গল্প : চাঁদের আলোয় কার ছায়া (part - 1)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
শুভ্র হাতে চায়ের কাপ নিয়ে বারান্দায় বসে আছে তার কানে ইয়ারফোন তবে তার পিন লাগানো নেই, আইপড টা রয়েছে সামনের টুলে,
সকালের রোদ সরাসরি এসে পড়ছে তার মুখের উপর |
ঘড়িতে ৯টা বেজে ৪৩ রোদ যথেষ্ট তেতে উঠেছে আজ, এতে মুখের চামড়া জ্বালাপোড়া করার
কথা তবে তাকে দেখে তেমন কিছু
মনে হচ্ছে না, সে বেশ খোশ মেজাজে আছে |
মনে হচ্ছে মিউজিকের তালে তালে পায়ের পাতা একটু একটু নাড়াচ্ছেও |

টগর দরজার কাছে দাড়িয়ে বেশ
অনেকহ্মণ ধরে তাকে লহ্ম করছে, এর মাঝে তাকে সে একবার ও চায়ের কাপে চুমুক দিতে দেখেনি| শুভ্র সম্পর্কে তার বেশ উচ্চ ধারনা, তার মন বলছে ইয়ার ফোনের পিন লাগানো না থাকলেও ডিভাইস থেকে ঠিক ই মিউজিক তড়িত্ চৌম্বক জাতিয় কোন তরঙ্গে পাস হচ্ছে|
সে পা টিপে টিপে শুভ্রের চেয়ারটার পিছনে এসে দাড়ালো|

শুভ্র এদিকে না তাকিয়েই বললো, তোর হাতের ওয়াটার গান টা আমার খাটের তলে রেখে যা |

টগর এতে খুব একটা বেশি অবাক হলো না, হিমুরা সব কিছুই টের পাই, তার ছোট মামা বছর খানেক আগে হিমু হবার চেষ্টা শুরু করেছিলো তখন একটা হলুদ পাঞ্জাবী ও পরতো, কোন এক অঙ্গাত কারনে এখন সে ওটা পরে না তবে টগরের বিশ্বাস এতো দিনে সে নিশ্চয় হিমু হয়েগেছে,
যে কোন দিন দেখা যাবে তার ছোট মামা খালি পায়ে রাস্তায় দাড়িয়ে করিম মিয়ার দোকানের চা খাচ্ছে কোন রিকশাওয়ালা বা ঠেলাওয়ালার সাথে গল্প করতে করতে, টগর এই দিনের
অপেহ্মাই আছে |
সে যে নীলুর নতুন ওয়াটার গান
টা চুরি করে নিয়ে এসেছে এ ঘরে লুকাতে এটা তার মামার মত একজনের জানা কোন রহস্য ই না |
আজ কয়েক দিন ই সে তক্কেতক্কে ছিলো ওয়াটার গান টা গায়েব করার, নীলুর মত এত বড় একটা মেয়ে সারাদিন পানি দিয়ে মাছি মারার জন্য মাছির পেছনে পেছনে ছোটাছুটি করছে এটা তার পছন্দ
নয়
সে আবার প্রথমে টগরকে ই টার্গেট
করেছিলো, টগর তাকে বুঝিয়েছে টার্গেট হ্মুদ্র হওয়া ভালো এতে হাতের টিপ ভালো হয় যেমন হাতিকে টার্গেট করলে তার বিশাল পর্বতসম দেহের কোন না কোন জায়গাতে লাগানো যাবে কিন্তু এতে হাতির কিছু হবে না, তাকে মারতে হলে শূট করতে হবে তার চোখে | যে সব শিকারী হাতির গায়ে শূট
করে সে হাতি তো নয় ই একটা টুনটুনি ও মারতে পারে না |
নীলু তার এ কথা গুলো শুনে চোখ বড় বড় করে জিঙ্গাস করেছিলো কেন কেন
টগরের ধারনা সে একটু বোকা সোকা টাইপ সিস্টেম করে যা বোঝানো হবে তাই বুঝবে |
টগরের সাথে নীলুর সে দিনের কথা বার্ত্রা অনেক টা এমন

-কোন কেন নেই পাকা শিকারীরা প্রথমেই রুই কাতলা ধরে না প্রথমে চুনো পুঁটি ধরার প্রাকটিস করে এটাই নিয়ম

-তাহলে আমি কি টাগেট করবো
-মশা টাগেট করা যেতে পারে
-মশা তো কোথাও বেশিহ্মণ বসে না
-তাই তো চিন্তার ব্যাপার
-তাহলে টুকুদের বিড়াল, ওটা প্রায় আমাদের রান্না ঘরের জানালা দিয়ে হানা দেয় আজ ও মাছের টুকরা চুরি করে নিয়েগেছে
-গুড আইডিয়া ওটাকে টার্গেট করলে এক ঢিলে দুই পাখি মারা হবে তবে ওটা সেকেন্ডারী টাগের্ট
আরো ছোট কিছু যেমন মাছি..
-মাছি? ওটা ও তো একজায়গাতে বেশি সময় বসে না
-বসে না তবে বসানো যায়
এজন্য সুগন্ধি কিছু ছড়াতে হবে
-আম্মুর বডি এস্প্রে ছড়ালে হবে
-হতে পারে তবে কাঁঠালের রস হলে ভালো হয়,ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না কাঁঠাল ভাঙ্গলেও হয় না মাছির

টগরের এ বুদ্ধি দানের পর থেকেই
নীলু কাঁঠাল খাব কাঁঠাল খাব করে জ্বালায় মারছে, কার্তিক
মাসে কাঁঠাল মার্কেট আউট কিন্তু নীলু নাঁছোর বান্দা, গত তিন দিন হয় সে এই অজুহাতে স্কুলে যায় নি ঠিকমত খায় ও নি তবে সে বেশ মজায় আছে ঘরের দরজা জানালা বন্ধ করে সারাদিন হিন্দি সিরিয়াল দেখছে, খসরু চাচা বিদেশে যেয়ে তার পোয়া বার
সে তার কম্পিউটার টিভি কার্ড সব হাতিয়েছে|
নীলুর কাঁঠাল রাগ নামাতে টগরদের বরিশালের গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়েছে সেখানের কোন গাছে নাকি অসময়ে কাঁঠাল ধরে, সেই কাঁঠাল অতিসত্তর ঢাকায় চালান দিতে|
খবর পাওয়া গেছে কাঁঠাল পথে আছে, কাঁঠাল এসে গেলেই তার
মাছি মেরে টার্গেট প্যাকটিস শুরু
হবে|

-"টগর চায়ের কাপটা নিয়ে যা"
টগর যে শুভ্রের খাটের তলে ওয়াটার গান টা রেখে আবার বাঁরান্দায় তার পেছনে এসে দাড়িয়েছে এটা শুভ্রের জানার কথা না, টগর এবার আরো বেশি সতর্ক ছিলো কিন্তু তা কাজে দেয়
নি |

-চা কি করবো?
-বেসিনে ফেলে দিয়ে আয়
-কেন
-কেন আবার আমি কি আধা ঘন্টা আগের শরবত খাব


টগর চায়ের কাপ নিয়ে চলে এলো সে ভেবেছিলো শুভ্র চাইলেই তার হাতের চা হাতেই ফুটিয়ে বাস্প
করতে পারে, সেদিন টিভিতে দেখাচ্ছিলো ইন্দোনেশিয়ার কোন ভিহ্মু হাতের তাপেই ভাত রান্না করছে | ছোট মামা যে কি এত
হ্মমতা অথচ....

শুভ্র চা কে শরবত বলেছে এটা ঠিক, অজিবা বুয়া চা বানালে সেটা শরবত ই বলা যায় |
এ বাড়িতে তার কাজের প্রথম দিন সে চা বানিয়ে টগর নীলুর বড়
চাচা আজমল সাহেব কে দিয়ে ছিলো
তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, ফাস্ট ক্লাস একে বারে অমৃত
-জি চাচা জি সবাই তাই বলে,আগের যে বাড়ি কাজ করতাম সে বাড়ির খালু জান তো আমার হাতের চা ছাড়া মুখে দিতেই পারতেন না

একথার পর ই আজমল সাহেব হঠাত্রে গে গেলেন কড়া গলায় বললেন, যাও আর কখনো তোমার অমৃত চা নিয়ে আমার দিতে আসবে না,আমি তোমার আগের বাড়ির খালুজান ফালুজান নই
-জি আচ্ছা এবার বকশিস দেন
-কিসের বকশিস?
-চা বানায় খাওয়ালাম বকশিস দিবেন না ?
-get out, get out

অজিবা বুয়া আরো কিছুহ্মণ ঘ্যান ঘ্যান করতো কিন্তু আজমল সাহেবের কুঞ্চিত ভুরু দেখে সেদিন তার দাবি বেশি জোরদার হয়নি তবে তার স্বভাব ই হচ্ছে কথায় কথায় বকশিস চাওয়া, এ নিয়ে সে সব সময় যথেষ্ট বিরক্ত করে | তার উপর বিরক্ত হয়ে এই
বাড়ির এক এক সময় এক এক জন তাকে বিদায়ের প্রস্তাবে মিটিং এর আয়োজন করে, শেষ মেষ দেখা যায় কাপ প্রতি হাফ
কেজি চিনি দিয়ে অজিবা বুয়া আবার সবাইতে চা দিচ্ছে আর তার হাতের অমৃত সদৃশ রসগোল্লার ঝোল টাইপ চা রন্ধনের জন্য বকশিস ও চাচ্ছে এবং মুখ বিকৃত করে এই চা পান করেই সেই সব মিটিং শেষ হচ্ছে |

(to be continued)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×