আধ খানি চাঁদ নিয়ে এক মুঠো জ্যোত্স্না
নেমে আসে নিঃসঙ্গ সব রাতে
সাঁতরে মহাশূন্য আকাশের বাধা|
আমি তখন হয়তো বন্ধ ঘরে
আজন্ম আতঙ্কের সাথে করছি সমঝোতা,
আওড়াচ্ছি বিষে ভরা সন্ধি পত্রের সহস্র পাতা |
তখন ই সে ছুঁয়ে আসে বেলকনি,
পেরিয়ে অরন্য নদী
পা রাখে মেঝেতে আমার পায়ের পাশে ডিঙ্গিয়ে জানালা,
জাগাতে ঘুমন্ত চেতনা |
ইচ্ছে করে শরীর ডুবিয়ে তার মাঝে হারিয়ে যায়
কোন ঝড়া পাতার পূর্ণিমায়,
পেছনে ফেলে অষ্ট প্রহরের গ্লানি |
তবু সে এত কাছাকাছি এসেও যেন আসে না,
ঘুমের ভেতর ডুকরে কেঁদে উঠি
জানি তার দূরত্ব আমার থেকে অনেক খানি,
তবু এও ঠিক তার মত পরম বন্ধু আমার আর কখনো ছিলো না.....
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



