১.
ছিলে অল্প কিছুহ্মণ আড়ালে
কি ভাবে বলো ব্যবধান টা বাড়ালে,
এক বিন্দু শিশির ছিলো যে পাতায় সামান্য বিচ্ছেদে
কিভাবে তা তুমি হারালে !
২.
যখন তুমি বুঝতে পারো না
তখন ই পাই হাসি,
জানি সব না বোঝার মাঝে
লুকিয়ে থাকা কথাটা যে ভালোবাসি
৩.
দেখবে তুমি রাতের আঁধার
দেখবে না তো তারা,
খুঁজবে তুমি যত ই আমায়
হবে দিশেহারা
৪.
তোমার দেখানো স্বপ্নরথে
হারিয়েছি পথ আমি
দিবালোকে ও চেনা পথে
৫.
আমার কত দিন ফুরালো
রাত ফুরালো
সন্ধ্যা হল বেখেয়ালে চুরি,
আনমনে তে সঙ্গপনে
কে ফোঁটাল শাপলা কুঁড়ি
৬.
পারি না কিছু যে মেলে না ছন্দ
কে আছো বন্ধু হবে
আমি পাঠ করতে এসেছি শুধুই সন্ধির মন্ত্র
৭.
শর্তবিহীন এ হাতে রাখো হাত
হ্মমা কর হ্মমা কর
অমার্জনীয় সব অপরাধ
৮.
আজো খুঁজে ফিরি অচেনা কোন মুখ
যার চোখের মাঝে লুকিয়ে আছে
হারানো কোন সুখ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





