আজকাল খুব সামান্য কিছুর জন্য কষ্ট পাই
খুব সামান্য কিছু
তবু যে ব্যথা গুলো গেঁথে যায় স্মৃতির মত
ভুলে যেতে চাই তবু তারা হেঁটে আসে পায়ে পায়ে
প্রবল প্রতিরোধের মাঝেও আমার পিছু |
আজকাল অকারনেই বিষন্নতা গ্রাস করে আমায়
ভাবি এটা হয়তো স্মৃতির কোন ঋণ
জানি না সে কি শোধ তুলতে চাই
বলে না কি তার পাওনা
তার কাছে কি আছে আমার দেনা |
আজ কাল খুব অল্পতেই কেঁদে ফেলি
তবে চোখ থেকে নামে না কোন লোনা স্রোতস্বিনী
যেন হয়ে গেছি জলের অতলে ডুবে থাকা কোন এক মরুভূমি |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





