কতো স্রোতস্বিনী একেঁ বেঁকে সুর তুলে বয়ে গেছে আমাকে ঘিরে;
কতো বৃক্ষ ডাল সাজিয়েছে ঘুরে ফিরে চক্রাকারে
কতো ভোরের আলো জানালার কাঁচ গলে আলিঙ্গনে পড়েছে ঝাঁপিয়ে
বিছানা চাদর হয়ে উন্মুক্ত দেহে |
কতো মায়াবী মোহনীয় চাহনী
ঢেউ তুলে দেহ চুলে,
ইট পাথর নারী পুরুষের অর্ধ জৈবিক শহরের সুউচ্চ উজ্জ্বল আলো থেকে অন্ধকার গলি পথে;
কতো অচেনা পাখিরা ডেকে ডেকে ফিরে গেছে
কতো রাত জাগা নক্ষত্ররা বিনিদ্র গানে,
আমি ফিরেও তাকায় নি ওসবে
জেগে উঠবো বলে অনন্ত ঘুমের শেষে
চুইয়ে পড়া মেঘ সম্পূর্ণ বিদীর্ণ করে
ভরা জ্যোত্স্না যখন আসে
বাহুলগ্ন প্রেমিকার হাত ধরে |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


