তুমি জানো এই নগরের এই উৎসবে কেন আমি একা হয়ে যায়
কেন তোমাদের এই সব গল্প হাসি আড্ডা ছোঁয়াছুয়ি এই ছলচাতুরী আমার নয়
কেন ভনিতার পরিবর্তে বেছে নিয়েছি নিরবতা
চোখে শূণ্যদৃষ্টি ঠোঁটে মৌনতা?
তুমি জানো আমি কতটা মরিয়া হয়ে খুঁজেছি আলোকিত প্রশস্ত দিন
কত টা আশায় বুক ভরে নেমেছি পথে
কত টা অস্থিরচিত্যে কেটেছে অপেক্ষার সময়?
জানোনি যখন এখনো তবে এসো না
আমি বিরহ থেকেও শতগুন অভিমানী
অসময়ে আর ভালোবেসো না
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


