জলে কার ছায়া কার ছায়া জলে
মাঝ দড়িয়ায় উথাল পাথাল মন কার কথা বলে
কার মুখ আঁকা থাকে জলের অন্তরে ?
কে সে দিবা নিশি থাকে ছাঁয়ার মতো আমার ভেতর মনের পাশে,
ধরতে গেলে হাওয়ার মতো যায় মিলিয়ে ?
সুর তুলে যায় কার আহ্বান মনের মাঝে তুলে প্রতিধ্বনি
কার বিরহে কোন সুখেতে আজ অসুখি ?
জলে কার ছায়া কার ছায়া জলে, কোন নদীতে বান ডেকেছে মনের ও অন্দরে ?
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


