হয়তো কবিতা লিখবো তাই শূণ্যতা তুমি আকাশ হয়ে যাও
ইট পাথরের জঞ্জাল হয়ে যায় অরণ্য,
পিচ ঢাকা পথ মুহূর্তের বর্ষায় হয়ে ওঠে প্রমত্ত নদী|
হয়তো কবিতা লিখবো তাই
শৈশবের ছোট্ট পুকুর টা আজ অতল সমুদ্র,
জানালা পাশে ঝড়ো হাওয়াই ভেসে আসা শুষ্ক পাতারা প্রেমপত্র,
দরজায় কড়া নাড়ে প্রিয় স্বর |
হয়তো কবিতা লিখবো তাই
রাস্তার সব হলুদ বাতিস্তম্ভ জোনাকি হয়ে উড়ে যায় পাখা মেলে
নিশাচর পথিক কে রেখে অন্ধকারে
আর আমার ঘরের টিউবলাইট টা জ্বালতেই নেমে আসে শব্দহীন জ্যোত্স্না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


