চোখ মুখ নাক চুল চিবুক ছুঁয়ে
গড়িয়ে পড়লো একগুঁয়ে ক্ষোভ,
ভীষণ ঝড়ের শেষে ঘর ভাঙ্গা সন্ত্রাসে
যখন সকল কপাট আটকিয়েছি একলা হবার জেদে,
কোথার থেকে শূন্যতা এক
সাগর হয়ে আসছে ধেয়ে ব্যাথার সুরে!
এতো দীর্ঘশ্বাস কে জানতো জমা এ বুকের নীড়ে,
পাড় ভেঙ্গেছে বুকের নদী ছল্যাত্ শব্দ তুলে!
এতেই আমার রেহায় জানি নাই,
অপরাজেয় পর্বতের উত্তুঙ্গ শৃঙ্গেতে
ঠেকেছে এ সর্বনাশা প্রেমের দায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


