somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

স্বৈরাচারী দিনলিপি

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার পাশে সব সময় একজন স্বৈরাচারী প্রেমিক থাকে
যে গণতন্ত্রে বিশ্বাস করে না,
বিশ্বাস করেনা ভিখেরীদের সমাজতান্ত্রিক অধিকার;
তুমি যখন ভালোবাসায় গণতন্ত্রের কথা বল
আমি পরাজিত নেপলিয়নের শেষ যুদ্ধের স্মৃতি নিয়ে ভেতরে ভেতরে কম্পিত হই,
যখন তোমার মুখ থেকে সমাজতন্ত্রের সুষম বন্টনের কথা শুনি আমি ঈর্ষায় পুড়ি
ভয়াবহ দাবানলে পোড়া অরণ্যের জ্বালা কতটা রক্তে টের পাই।

আমি এখন পৃথিবীকে ঈর্ষা করি,
আমি ঐ ভিখেরীকে ঈর্ষা করি,
আমি ফুল কে ঈর্ষা করি
ঈর্ষা করি বসন্ত বাতাস—
যে তোমার সহানুভূতি পায়
যে তোমার কোমলতা কে স্পর্শ করে
আমি আজ তাদের সবাই কে ঈর্ষা করি,
আজ আমি তোমার জন্য সমস্ত পৃথিবীর বিপক্ষে দাড়িয়েছি।

আমি বিশ্বাস করি না তোমাদের ঐসব মাক্সবাদ লেলিনবাদ, সমাজতন্ত্রের কচকচানি
আমি ঘৃণা করি দারিদ্র কে, ঘৃণা করি ভালোবাসার ভিখেরে জীবন;
বন্ধুর দূর্ভিক্ষ পীড়িত হৃদয় আমাকে স্পর্শ করে না,
স্পর্শ করে না সিনেমা উপন্যাসের ঐসব দ্বৈত/ত্রিভূজ প্রেমের টানাপোড়ন;
আমি আমার ভালোবাসায় কানাকড়িও ছাড় দিতে প্রস্তুত নই,
প্রস্তুত নই আপস অথবা পরাজয়ে,
এখানে কোন প্রভু নেয়, আমি মানি না তাদের
মানি না সাম্যবাদ নামক সম্পদ লুন্ঠনের নিয়ম
পুঁজিবাদীর শিল্পজ্ঞানহীন হাতে গ্যালারির সব থেকে নিষ্কলুষ নিঁখূত পোর্টেট এর মালিকানা।

দাড়াক উপকূলের বিরুদ্ধ উপকূল
আকাশের বিরুদ্ধে আকাশ
পৃথিবীর বিরুদ্ধে আরেক পৃথিবী,
আমি অক্ষশক্তি মিত্র শক্তি কি চিনি না,
শুধু জানি আজ আমি হিটলার থেকেও স্বৈরাচারী
মাও সেতুং থেকেও ক্ষমাহীন
চে কিংবা ক্যাস্ট্রোর থেকেও বিপ্লবী,
অর্ধ ধ্বংশ এই গ্রহের সব মলিন ধূসর শুধু আমার মস্তিষ্কের সমস্ত কুঠুরিময় উজ্জ্বল এক তোমার চিবুক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×