ইচ্ছে করে বধির হয়ে যাই,
সকল সুর, সকল সঙ্গীত, বৃষ্টি ও বাতাসের শব্দ যা জমা এ পৃথিবীর পরতে পরতে
তা থেকে স্বেচ্ছা এ নির্বাসনে
বঞ্চিত হব জানি,
জীবনের কিছু টা হারাবে মানে,
প্রিয় গানের লিরিক গুলো চেয়ে রবে নির্বাক কাগজে,
তারপর ও মাঝে মাঝে মনে হয় বধির হয়ে যাই
শ্রবণ ইন্দ্রিয় ফেলে,
বধিরের মত সুখি মানুষ পৃথিবীতে নেই,
পৃথিবীর সকল পাপ সকল দূষণ মানুষে
পৃথিবীর সকল দূষিত শব্দ এক মানুষের দখলে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




