আমার তেমন কোন রং নেই
হাতে কাল কিছু অন্ধকার আছে,
আমার ঘরের ভেতর অন্ধকার
চোখের ভেতর অন্ধকার
চুলের ভেতর অন্ধকার
এমন কি মন টাও হয়তো অন্ধকারে ঠ্যাঁসা,
ওটুকু দিয়ে আর কতদূর আঁকা যায়?
আমার আকাশ মানে বজ্রের কাল মেঘ
প্রিয়তমার চোখ চুল তারপর ঠোঁটে এসে অক্ষম এ আঙুল,
আমার তেমন কোন রং নেই..
হাতে কাল কিছু অন্ধকার আছে;
আমি আলো জ্বালতে পারি না ক্যানভাসে
আলো জ্বালতে গেলে সব কাল অন্ধকারে মেশে
ব্লাক আউট এ ডুবে যায় এ শহর,
রৌদ্দজ্জ্বল দিনে নেমে আসে আকস্মাত্ গ্রহন।
আমি জন্মেছি অন্ধকারে
বড় হয়েছি অন্ধকারে
অন্ধকারের সাথেই আমার সখ্য,
বেড়ে উঠা,
অথচ তার কালো চোখ দু'টো যখন হাজার টি কথা নিয়ে এলো
আমি একটিও পড়তে পারলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



