হেমন্তের শেষ উষ্ণ বাতাস কখনো বলে যায় না "গেলাম,
আবার দেখা হবে বসন্তের দিনে"
সে চলে যায়,
হুট করেই একদিন সাঁঝের বেলায় নেমে আসে কুয়াশার দল
ঢেকে দেয় চার দিক অগি বায়ু ঈশান নৈঋত,
চার রাস্তার বুড়ো বট, ল্যাম্পপোস্ট, পুরোটা শহর;
হেমন্তের শেষ উষ্ণ বাতাস কখনো বলে যায় না, "গেলাম"
তবু এই সব দিক জানে,
গাছে রা জানে, জানে এই মাটি ও আকাশ
এসে গেছে তার যাবার সময়!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



