শহরের উপর একটা চাঁদ ঝুলে আছে-
হাতে ম্লান জ্যোত্স্না,
পুবের বিস্তৃর্ণ অনাবাদি প্রান্তর পেরিয়ে এসেছে সে
পেরিয়েছে ঘুমন্ত নদী দেবদারু ঝাউ ঘেরা তীর,
ক্লান্ত চোখ রেখেছে জানালায়
পেতে দিয়েছে মলিন আঁচল ছাঁদের উপর,
তার চোখে মুখে স্পষ্ট বিষাদ;
শহরের উপর একটা চাঁদ ঝুলে আছে-
হাতে ম্লান জ্যোত্স্না।
প্রতিটা নতুন চাঁদ শুক্লাপক্ষ শেষ হবার আগেই উজ্জ্বলতা হারায়
প্রতিটা মানুষে ই সময়ের আগে এসে যায় অসময়,
প্রকৃতিতে বিদায়ের সব ক্ষণ বিষাদের,
বিদায়ের সব রং অনুজ্জ্বল মলিন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


