কত লোনা জলে চোখ ডুবেছে
গেঁথেছে কাঁদার ভেতর পা
এক শহীদ বেদী তে ফুল ফোঁটালেই একুশ হবে না,
দাঁড়াতে শেখার মঞ্চে এখন হায়েনার ছায়া বসা
সঞ্চালনের দূষণ আমার গলায় এঁটে আসা,
আবাদী এক স্বপ্ন তবু জিয়িয়ে আজো রাখে
বীজ বুনেছে রফিক শফিক একুশ আজো ডাকে।
আগাছা অনেক গজিয়ে গেছে বায়ান্নের ই মাঠে
একাত্তরের সব হায়েনা যায় নি আজো
থাবা বসায় নবান্নের ই পাতে।
সাধের বুলি যে ঝুলিয়ে এলি অর্ঘ্য দিতে ফেব্রুয়ারী মাসে
লোনা জলে চোখ ডুবেছে- শির শ্রদ্ধা অবনত,
রফিক শফিক বীজ বুনেছে সেই বায়ান্নতে
প্রশ্ন জাগে তাতে ফুল ফোঁটালি কত?
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



