somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

অ-কবিতার স্তুপ থেকে-৭

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
সভ্যতা যখন সম্ভোগের নিরাপদ বর্ম
শিল্প যখন নগ্নতা কে উপজীব্য করে বেড়ে উঠে চার হাত পায়
তোমার কাছে তখন বর্বর লাগে বৃক্ষের বাকল ঢাকা মানুষ
তোমার স্নানঘরে ফেনা তোলে সুগন্ধী সাবান।


২।
সকলে বৃক্ষ হয়ে উঠতে পারে না
সকলে ঋজু দাঁড়াতে
বর্ষবলয়ে লিখে যেতে বিগত শীতের নিজস্ব ইতিহাস,
কিছু জীবন গুল্ম অথবা তৃণের মত
পথের পাশে বসে থাকে পরাজয় মেনে
কিছু শেষ হয় পরাজয়ের লতানো পরাশ্রয়ী জীবনে।


৩।
তোমাকে ফিরে যেতে হবে একা
অনত সন্ধ্যায় নিরুত্তাপ ছায়া রেখে
জলের চিহ্ন নিয়ে পানকৌড়ির পালকে।
তোমাকে ফিরে যেতে হবে....


৪।
সুন্দর তুমি নিজেকে প্রকাশ করো
অনবদ্য প্রাণস্রোতে নিয়ত খেলায়,
মানুষ তো মৃত্যুতেও সৌন্দর্য দেখে
কতটা উতলা হলে মানুষ জীবনের শেষ চাই!


৫।
তুমি তো বৃক্ষের মত চির দীনতা হীন
তোমার ছায়া আশ্রয়ে বেড়ে ওঠে নশ্বর মানুষ
তারপরও যেটুকু তোমার মানুষে দান
তার থেকে বেশি এই প্রকৃতিতে
অবিনশ্বর সে কবিতা ধরা দেবে না কোন কালে মানুষের হাতে।


৬।
কবিতার জন্য বড় দুঃখ হয়
কি যা তা লোকে লেখে,
কবিতার জন্য বড় দুঃখ হয়
নিজের কলমে কবিতার মৃত্যু দেখে।


৭।
মুখের দিকে ঝুঁকে আছে দিন রাত্রি প্রতিক্ষণ
মাটির জন্য আকাশের অশ্রু টলমল,
এমন ও প্রেম হয়, যেখানে স্পর্শ নেই আকাক্ষা নেই,
শুধু দৃষ্টি বিনিময়।


৮।
ভেতরের এক উত্স থেকে দুমুখী দু নদী দু দিকে যেয়ে আবার মুখোমুখি মেশে
প্রবল জলের সংঘর্ষে উঠে ফেলা তোলা ঢেউ
কখনো কেউ না জেতে!


৯।
আমার আক্ষেপ, তুমি মানুষ হয়ে জন্ম নিলে
তাই তোমাকে ছোঁয়া হলো না,
বৃক্ষ বনচারী অবোধ পশু ও ছলছলে চোখের কথা বোঝে
বোঝে মধ্য সরোবরের স্পন্দনরত জলের ভাষা,
মানুষ সহস্র শব্দেও বোঝে না।


১০।
মানুষের ভিড়ে ও অসম্ভব নির্জনতা থাকে
মানুষের মাঝে ও শুয়ে থাকে বিষাক্ত কাল সাপ
এই যে বেঁচে আছি, ভেবে রাখছি কাল কি হবে, পরশু কি করবো
এর মাঝেও মৃত্যু বেঁধে যাচ্ছে তার মায়াবি বাসা
বুনে যাচ্ছে সফেদ কাপড় নিজস্ব তাঁতে
প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে জীবন অসংখ্য মৃত্যুর ভেতর দিয়ে।


১১।
কোন জখম রক্ত ঝরায় নিভৃতে হেসে হেসে
কোন রক্তাক্ত স্রোত প্রবাহিত হয় নৈঃশব্দ্যের নদীর ভেতর
কোন ব্যর্থতা ঝলমলে ধারালো ড্যাগার
কোন অক্ষমতা লুকায় নিঃছিদ্র অন্ধকার ?


১২।
স্তরীভূত পাললিক ক্লেদে পাপের হিমালয় জেগে উঠে হতাশার সাগরে,
মানবিক তীর জুড়ে বিছানো যে সাদা বালি তাতে শামুকের অস্থি ও থাকে।



সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×