তোমার জন্য সমুদ্র লিখলাম
পাঠালাম তোমার শহর অভিমুখে,
পথের হাওয়া সন্ত্রাসী খুব
লুটকরেছে জল
বৃষ্টি ঝরেছে বহু জমির বুকে,
সেই সুযোগে ভাঙল খোলস- সুপ্ত বীজের ঘুম,
সবুজ চারা গুল্ম থেকে বৃক্ষ হলো
হতকছাড়াগুলো না বুঝেই ফুল ফোঁটালো
সে ফুল পৌঁছে গেল তোমার দরজামুখে,
তোমার এখন খুব নিজস্ব সব মালিও আছে
যে পরায় খোঁপায় ফুল..
দূর, আমার ছিল তোমার কাছে বৃষ্টি পাঠানোই ভুল।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



