somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ-কবিতার স্তুপ থেকে-১১

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
কথাদিচ্ছি ভালোবাসবো যতক্ষণ না মহাদেশ গুলো এক হয়
যতক্ষণ না মিসিসিপি তার জল সঁপে মেঘনায়
যতক্ষণ না প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউ সিক্ত করে সাহারার বুক
আর সব নক্ষত্ররাজি মেনে নেয় আমাদের প্রণয়।
সময় পেরিয়ে যাবে,
হাতের আঙুল গলে পড়ে যাওয়া জলের মত
ঝরে যাবে পুষ্প পত্র অরণ্য প্রাচীল,
কথাদিচ্ছি ভালোবাসবো, অস্থির সারে বাঁচাবো আমাদের পৃথিবীর প্রথম প্রেম, প্রথম প্রণয়ানুরাগ।


২।
বুকের ভেতর ওলটপালট স্রোত
মুহুর্মুহু গর্জে যাচ্ছে মেঘবিদ্যুত্‍
শুনেছি ঝড় নাকি এমন!
যদি অনুমতি দাও তোমার সুতীব্র অনলে পোড়াবো আমার পালকের ডানা
তারপর থেকে যাবো কাজল হয়ে সাজের দেরাজে
ভুলে যাব সমুদ্র ডাক
গুটিয়ে নেব শাখা উপশাখা সমস্ত নদী
স্রোত ফেলে বুকে খুঁচে নেব নির্জন বিল
শুধু স্নানের আশ্বাস দাও
দু হাতে ছুঁই অধর তোমার।



৩।
তোমার আকাশে কি এমন জ্যোত্স্না আসে, এমন চাঁদ হেসে উঠে জানালার পাশে?
এমন চাঁদ যখন বলতে নেই বিষাদের কথা?
রোদেরা বিষণ্ণ হয়, ছায়ারা আত্মঘাতী,
বিষাদ জিয়োয়ে রাখে সাঁঝের সময়;
তবু জ্যোত্স্না নয়, এমন জ্যোত্স্নায় মন কথা কয়।


৪।
একদিন রাত এসে ঝাঁপিয়ে পড়বে পর্দাহীন জানালায়
সে রাতে নক্ষত্র দেখার অজুহাতে জেগে থাকা যাবে না কিছুতেই,
নক্ষত্র জ্যোত্স্না ঘাসে সেদিন শুধুই ঘুম লেগে যাবে,
এক গভীর ঘুমের গন্ধ ভরে থাকবে বারান্দা, বুকসেলফ, আধ খাওয়া চায়ের পেয়ালা,
নিঃশব্দ ঘর বাড়ি প্রশস্ত শহর।
অনেক বছর জেগে আছি, জেগে জেগে বাড়াচ্ছি বয়স
সে তো একদিন ঘুমবো বলেই।


৫।
প্রবল বর্ষণে কোনদিন চারদিক ডুবে গেলে
এক পূর্ণ পূর্ণিমার রাতে গ্রামে যাব,
শতবর্ষী আমবাগানের আলো-ছায়ার পাশ থেকে
জোছনা চূর্ণ নিয়ে বয়ে যাবে উজালা গাঙ্গের ঢেউ
দহলিজ ঘরে জ্বলবে কুপির মৃদু আলো
গল্প কথক সে দিন গল্প শোনাবে আমাদের
চাঁদ সওদাগরের নাও উজান দেশের বানিজ্য শেষে ভিড়বে আঙিনায়
আম বাগানের পুবের জলায় নোঙড় ফেলবে চাঁদের জাহাজ,
প্রবল বর্ষণে কোনদিন চারদিক ডুবে গেলে
এক পূর্ণ পূর্ণিমার রাতে গ্রামে যাব....



৬।
একদিন হঠাত্‍ ই বৃষ্টি নেমে যাবে খুব
আর যাত্রীছাউনিতে জলের গারদ বসিয়ে পড়ে যাবে হাতকড়া,
সেদিন চুপচাপ দুদন্ড দাঁড়িয়ে থেকে হঠাত্‍ ই ব্যস্ত হবো একে অন্যের পোষাকে বৃষ্টির ছাঁটে,
এই মুক নির্লিপ্ত চেয়ে থাকা থেকে একদিন ভিজে নিউমোনিয়ায় মরে যাওয়া ভালো,
একদিন অন্তত দু একটা কথা বলে যাওয়া ভালো।



সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×