somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

স্বপ্ন দুঃস্বপ্নের কাব্য

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
অনুজ্জ্বল স্মৃতির গভীরে ডুবে আছে মেঘাচ্ছন্ন চাঁদ
আজো জ্যোৎস্নায় ছায়া ফেলে সুপারির বাগান
জানালা ছোঁয় বাতাবি র ঘ্রাণ,
আকাশের সাথে ভাব জমিয়ে আকাশ হয়ে আছে একটুকরো উঠান!


২।
বুকের নিকটে হাত রেখে দেখি স্বপ্ন নেই!
গভীরে যাই, হাজার দুয়ার খুলে
যতগুলো ঘর, যতগুলো গোপন সিন্দুক
তন্নতন্ন করে দেখি, স্বপ্ন নেই!


৩।
দুঃস্বপ্নের ভেতর দেখা হলো আমাদের
সেখান থেকে স্বপ্নে ফিরতে যেয়ে দুঃস্বপ্ন কে ফেরালাম
এখন স্বপ্ন দেখতে ভয় লাগে
স্বপ্নের অলিগলিতে দুঃস্বপ্নেরা জন্ম নেয় পাড়ার গুন্ডাদের মত
রাজপথে হঠাৎ ই নেমে পড়ে বিকট লরি
স্বপ্নের বেলকনি জুড়ে হাজার চোখে চেয়ে থাকা দুঃস্বপ্নের নীল অপরাজিতা।


৪।
জন্ম ইচ্ছাধীন নয়, তবে মৃত্যু হতে পারে
যদিও সেটাও মিথ্যা-
কিছুই ইচ্ছাধীন নয়
তবু পাপ গুলো আমার, অবাধ্যতা আমার অজ্ঞতা।


৫।
মস্তিষ্কের কথাগুলো শুধু স্নায়ুর অলিগলিতে প্রতিধ্বনি ই তোলে
দ্বিতীয় কেউ কথা বলে না
কিন্তু আমি চাই কেউ একজন কথা বলে উঠুক
আমার ভেতর আর কোন আমি..
সে যদি না থাকে তবে জন্ম নিক
যদি মুর দর্শক হয়ে থাকে -
তবে সে নীরবতা ভাঙুক......


৬।
নদীর বুকে বৃষ্টি ভীষণ অন্য রকম
বনের ভেতর অন্য রকম তার পতন
বনের ভেতর যে নদী টা
মনের ভেতর সে নদী টা ই এক খন্ড মগ্ন নিজে
দু তীরে তার দেবদারু বন..



৭।
খুব করে তোমার মত, না তুমি ই?
আর খুব বেশি মিলিয়ে ফেলার দ্বিধায় দীর্ঘ হলো নিঃশ্বাসগুলো,
মনে হলো ওপাশেও তাই!
খুব বেশি চেনায় চিনতে না পারার অস্বস্থিতে চলে গেলাম নিজ নিজ পথে দ্বিধান্বিত পায় !!


৮।
স্পর্শের দূরত্বে এলে আর কখনো স্পর্শ করা হয় না। সব অস্পর্শী হয়ে যায়।
যেমন হয় না বৃষ্টিতে ভেজা, ছুঁয়ে দেখা ফুলদানীর ফুল,
বন্ধুর নামের পাশে অনলাইনের সবুজ আলো!


৯।
একদিন তুলে দেবো অপ্রবেশ্য প্রতিরোধের দেয়াল,
একদিন শুধু আমি ই, নিজেকে নিয়ে;
আমাকে ছোঁবে না অন্যের অনুভূতির মেঘের দূষণ;
প্রতিসরণের সব পথ বন্ধ করে,
একদিন প্রতিফলক হয়ে তোমাকে ফেরাবো।



১০।
সব পারদ স্তর ই একসময় ভাঙ্গে
সব প্রতিফলকই এক সময় পারদ সরিয়ে খুলে দিতে বাধ্য হয় প্রতিসরণের পথ,
যেমন তুমি সব প্রতিরোধের পারদ দেয়াল ভেঙে
কি তুমুল ভাবে প্রবেশ করছো আমার ভেতর!


সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×