somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

অবিন্যাস্ত অনুকাব্য- ৪৯

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
বেলা শেষে সন্ধ্যা আসে স্বভাব অন্ধকারে
আমাদের কোন অতীত নেই যত ই জোর দিয়ে বলি
স্মৃতির ধূপকাঠি তে ফিরে আসে সৌরভ
সুচতুর অন্ধকার হেসে যায় আলোর নগরে।


২।
এক শূন্যতাই ভাগ হয় না
আমরা তবুও দেয়াল তুলে দাঁড়াই
দেয়াল দিলেই আড়াল, চালা দিলেই ঘর,
ঘর কি শুধুই আপন হতে জানে?
মাঝে মাঝে সে শূন্যতাকেই ভীষণভাবে আপন করে আনে!


৩।
মানুষের শূন্যতা বুকে না মস্তিষ্কে
মানুষ উপসংহারে আসতে পারেনি জানো?
শূন্যতাকেই সমুদ্রের ডাক ভেবে মানুষ
শামুকের খোলসে কান রাখে আজো।


৪।
কিছু স্বাধীনতায় পতন ও লেখা থাকে,
সুতো ছিঁড়ে যাওয়া ঘুড়িই জানে
নাটাই এর শাসনের মানে।


৫।
তুমি যেখানে মুখ গোঁজো সেখানে আমার শরীর,
তোমার অলক্ষে মুছে দিচ্ছি বৈরী বাতাস- দীর্ঘ পথভ্রমণের দাগ;
আমি এক বিলের মাঝে লুকনো পুকুর
তোমার পালকের ভাঁজে সাজিয়ে দিই জলের ওম, একটা দুপুর।


৬।
বিলের ভেতর ঘুমিয়ে আমার দুটি চোখ
বিলে এখন নলখাগড়ার ঝোপ
জলের খবর চোখ দু'টোই জানে
আকাশ টা উপুড় হয়ে খুঁজতে থাকে প্রতিচ্ছবির মানে...


৭।
বৃষ্টি এলেই মন ভালো হয়ে যাবে এমন ছিল না আগে
আমার এখন অদ্ভূত ভাবে সন্ধ্যা ভালো লাগে !


৮।
মানুষের মানচিত্র থেকে রক্ত ঝরছে
মানুষের মানচিত্রে ধাতব ঝনঝন,বারুদের ঘ্রাণ
মানুষের ভেতর দাঁড়িয়ে হাসছে অমানুষ ঈশ্বর।



সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×