আমি যেখানে যাই সেখানেই ভুল,
সেখানেই ভুলের বিষবৃক্ষ ডালপালা মেলে!
পাখিদের কাছে গেলেই রক্তাত্ব পালক,
অরণ্যের কাছে গেলেই সবুজের নির্বাসন;
নদীর কাছে গেলেই চোখ উল্টানো নদী..
মানুষের কাছে প্রেম নিয়ে গেলে
দু হাত ভরে বেঁচে থাকা অপ্রেম
সমুদ্র সমান!
আমি যেখানেই যাই
সেখানে একটা অরণ্যের মত বাগান হয় না
হয় না পাখিদের মত ঘর..
মানুষের হাতে যা কিছু সাজাতে যাই
শুধুই ভুল হয়ে যায়।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




