somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

শহরের দিনলিপি -২

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
আমি যেখানে ভুল খুঁজে পাইনি আজ, কাল সেখানেই পাবো।
আর পরদিন ও। এবং তারপর দিন ও। কিংবা এক দশক অথবা কয়েক যুগ পর। -
এভাবে ই মানুষ বদলায়।
আমার এই দু যুগের কিছু বেশি এ জীবন এখনই এক ভুলের পিরামিড মনে হয়!


২।
দুপুর একটা খাঁচা ভাঙা পাখির শূন্য খাঁচা -যে শূন্যতার অবিধানে
অপেক্ষা অথবা প্রতীক্ষা বলে কোন শব্দ নেই,
শূন্যতাই একমাত্র শব্দ হয়ে আছে নিস্তব্ধ রোদ দুপুরের।


৩।
অবেলায় বৃষ্টি এলে সন্ধ্যা টা নিকটবর্তী হয়ে যায়,
আর রাতটাও বেড়ে যায় দৈর্ঘ্যে প্রস্থে.. মাঝে বিকাল টা হারায়।
বৃষ্টি শেষে সন্ধ্যার আবহে একটা নীলাভকালো আকাশ দ্রুত অন্ধকারে হারাচ্ছে..
দ্রুত জেগে উঠছে শহর!


৪।
এই রাতেও চাঁদ জেগে উঠলো পুবের আকাশে।
প্রায় আলোশূন্য বিষণ্ণ একটা চাঁদ।
অন্ধকার আরো জমাট বেঁধে উঠলো চাঁদ কে উপহাস করে।
শহরের পাঁজর বন্দি বিষণ্ণতা লুকনো সেখানে।


৫।
যে পথে হাঁটছি সেখানে নক্ষত্র ধরা যায়
জোনাকির বেশে নামে আলোকিত তুষার,
এখানে প্রায় ই আসি,
আমার কাছে দেবতার মতো লাগে
দু পাশের আকাশ ছোঁয়া দেবদারু সারি!

৬।
মাঝরাত থেকে বৃষ্টির দখলে সব
সকাল থেকে নারিকেল ডালে ভিজছে বোকা কাক,
ভেজা পথঘাট, তবুও ব্যস্ত শহর...


৭।
যেন এ স্মৃতি র ভেতর হাঁটা,
এই লেখা, কথা বলা, রোজরাতে
এই ঘুমতে যাওয়া- এসব ই স্মৃতি, সাজানো অতীত..
যেখান আলো আর অন্ধকার পালা করে বদলে যাচ্ছে সময়ের রূপ
অথচ কোন বর্তমানে ফেরাই হচ্ছে না !


৮।
আটকে আছি স্মৃতির মত বর্তমানে,
যেখানে পরিবর্তনের কিছু নেই। নেই সৃষ্টি ধ্বংস ওলটপালট, স্পর্শের আলোড়ন !
কি অদ্ভূত মন্থর সময়, অথচ
ক্যালেন্ডারে বদলে যাচ্ছে দিন মাস বছর!

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×