somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাবিজাবি

০৬ ই আগস্ট, ২০২১ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
কবিতাকে আমি দু দিক থেকে পড়ে
মেলাতে পারিনি কোনখানে
কোথাও মাঝে দুপুর থমকে দাঁড়িয়ে
কোথাও শুধুই সকাল, সকালের পরে রাত!
কোথাও শুধুই অখন্ড বিকেল, দুপুর নেই একটাও!
কোথাও দেখি চক্রাকার নদী
ডুব দিলেই এফোঁড় ওফোঁড়
জেগে ওঠে পানা পড়া দিঘি
কিংবা বিশাল ইদারা -কলকল করছে জল
তুলতে গেলেই শুন্য করতল!


২।
সবাই আমাকে ডিপ্রেসড দেখতে চাইছে
উল্টিয়ে দেখতে চাইছে হাত,
অথচ দেখানোর মতো কিছু নেই (যা তাদের সন্তুষ্ট করে)
যদিও হঠাৎ ই আমার প্রিয় ঋতু বর্ষা, প্রিয় সময় কুয়াশা সকাল,
দরজা বন্ধ অন্ধকার রাত....!
মানুষের সঙ্গ অসহ্য আর আমার তোলা সব ছবি ই সাদা কালো...
কবিতা নেই, প্রেম নেই, কোন উপন্যাস নেই হাতের নাগালে,
কিন্তু কেউ কি জানে কি গভীর চুম্বন আমি এঁকে দিচ্ছি রোজকার রাতের বালিশে?


৩।
শূন্যতা দিয়ে পূর্ণ ছিলো শুন্য বুক,
হঠাৎ কেন এলে,
অবেলার অবহেলায় নির্লিপ্ত আয়নায় নিজকে নিয়ে
মিলিয়েছি যখন যোগ বিয়োগ ভাগ-গুণ?
হঠাৎ কেন এলে, বোধের মধ্যে বাঁধার শিকল ভেঙে?
বহুতে যে বন্দি হবে না জানি
ঝড়ের অংক চিরদিনই লোকশানী।
ঘর ও নেই খাঁচাও নেই দেউরিতে,
এই ভালো, কতটুকুই বা জোর চলে,
কতটুকুই বা আটকাতে পারে দরজার চৌকাঠে?
ছুটতে থাকা বৃত্তটাকে আঁকড়ে চেপে চলছিলো দিন
হঠাৎ চারদিকে শোরগোল- ভীষণ কানাকানি,
ঘোলাটে মেঘের দশক পেরিয়ে
রৌদ্রু কুসুম দিন বুকের বারান্দায়!
অনেক পালক ছড়িয়ে এসে এ কেমন
খুঁজতে থাকা পালকের আশ্রয়,
হাতছানি দেয় গুঁজে রাখা ওম আদরের চঞ্চুতে হারানো ডানায়!

শুন্য বুকে উতাল নদীর মাতাল পিছুটান
অথচ ভালোই ছিলো দেরাজ মাঝে আঠারো বছর বয়স, গোলাপ ফুলের ফসিল
রাতের কোলে স্মৃতির এ্যালবাম। হঠাৎ কেন এলে?
হঠাৎ কেন এলে শুন্য মুঠোয় হারানো বৈভব?


৪।
প্রেম তারে ডেকে ছিলো
দীঘির মতো কালো দুটি চোখ মেলে,
অতলে ঘূর্ণির ক্ষয়ে ভেঙে ছিলো তীরের বাঁধ,
জলোচ্ছ্বাসে ভেসে ছিলো সব প্রতিরোধ সংস্কার,
শিওরে মৃত্যু রেখে ঘুমিয়ে পড়েছিলো সে -অতল অন্ধকারে,
প্রেমের হাত দুটো তারে নিয়ে ছিলো টেনে -চোরাবালি দ্বীপে,
শেষ বার চোখ দুটো বুজে ছিলো সে প্রেমের আশ্রয়ে
খাদের তীব্র কিনারে,
প্রেম তারে ডেকে ছিলো মরণের ডাক।


৫।
নিজেকে আমি শেষ করে ফেলতে পারি যেকোন সময়
অথচ প্রত্নতাত্মিক খনন এখনো অনেক বাকি,
সংগ্রহ কি? শুন্য থলে,
অতল তলে দু চার কড়ি শব্দ তোলে!
পুতির মালা কাঁচের চুড়ি
হাতল বিহীন সুরার পাত্র হেসেল ঘরের ছাইদানি টা
গৃহস্থলি বাসনকোশন এসব মেলে হরহামেশা,
হীরের আংটি রক্ত রুবি নীল মনি ঐ মুকুট খানা পাইনি কোথাও
খুঁজছি ওসব তাও হবে না,
তোমার বুকের ডান পাশেতে ছোট্ট এক তিলের কাছে
অব্যবহৃত এক চুমুর চিহ্ন নিশ্চয় কোথাও লুকিয়ে আছে।


৬।
জানতাম একদিন কবিতারা ফিরে এলে বড় গন্ডগোল হয়ে যাবে,
একটানা ডানার শব্দে চাপা পড়ে যাবে এ শহরের সব রোগ শোক
মহামারী ক্রোন্দন আর কোলাহলের খবর।
খবরের কাগজের অবিন্যস্ত শব্দরা দেখাবে আবাদযোগ্য জমির মানচিত্র
বড় গন্ডগোল হয়ে যাবে সকাল দুপুর রাতের ঘড়িতে,
সে উত্তাল অনতিক্রম ঝড়ের শাসনে ভেঙে যাবে অবাধ্য নদী বাঁধ
অনিবার্য আত্মবিস্মৃতির কিনার থেকে আমি উঠে আসবো এক অন্য মানুষ।



সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২১ রাত ২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×