
বহু দিন বাদে, শহরের ছাদে আজকে বাড়ুক রাত
দুধেল ফেনিল হলদে শাদার ভাসতে থাকুক চাঁদ
আজকে না হয় ছাদ হয়ে যাক শহুরে এই আকাশ
তোমার আমার ফিসফিসানি উড়িয়ে নেবে বাতাস
আজকে হঠাত্ জোনাক জ্বলুক রাতের তারা হয়ে
নেমে আসুক মেঘদল সব আকাশের সিড়ি বেয়ে
প্রিয় নীলাম্বর,
আজ আমি খুঁজবো তোমায় অনেক রাতের পর
আর না যদি পাই খুঁজে?
আমার চোখের তারার আলোয় আধাঁর যাবে ঘুঁচে
ডুবুক শহর তোমার চুলে জমানো অন্ধকারে
অশরীরী রাত ডাকছে আমায় অপূর্ব চিৎকারে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



