ধরুন আপনার জীবন একই রুটিনে বাঁধা। সারাদিন অফিস-বাসা-অফিস আর মধ্যরাতে ফাকা শহরে লং-ড্রাইভ। অবকাশের সময়েও কি যেন এক বিষন্নতায় ঘেরা থাকে আপনার জীবন - কোন এক না পাওয়ার হতাশায় বিষাদগ্রস্থ সময় কেটে যায় অন্তবিহীন। এর মাঝে শত কাজের ভিড়ে মনে পড়ে যায় আপনার অতীত - কেউ একজন ছিলো আপনার জীবনে। আসলে কি ছিলো নাকি তা শুধু কল্পনা? নাকি তাকে আপনি হারিয়ে ফেলেছেন চিরতরে আপনার জীবন থেকে? তার জন্য কে দায়ী - আপনি না অন্য কেউ - না কোন অশুভ এক শক্তি? স্বপ্ন না হয়ে প্রতিরাতে দুঃস্বপ্নে কে আপনাকে দেখা দেয় - কেন দেখা দেয়?
"খানিকটা সাইকেডেলিক ফিল - কিছু অন্তরঙ্গ মুহুর্ত - একটু থ্রিল - আর বাকিটা একঘেঁয়ে জীবনের চুড়ান্ত চিত্রায়ন" - এই সব মিলে বানানো হয়েছে এই রক গানের মিউজিক ভিডিওটি। ভালো লাগবে কি না বলতে পারছি না - তবে অন্যান্য কাজের থেকে একটু অন্যরকম লাগবে আশা করি। সময় পেলে দেখবেন - আর অবশ্যই ভালো থাকবেন।
সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই, বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই? ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার, তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন