ডিসিতে স্বাধীনতা দিবস:
২৫ শে মার্চ, ২০০৬ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওয়াশিংটন ডিসিতে আজ 25শে মার্চ।এখানকার বাংলা স্কুলে আমরা সবাই স্বাধীনতা দিবস উদযাপন করলাম, কারণ কালকে স্কুল নেই। আজকে সকাল বেলা 10টার দিকে শুরু হলো বাংলা স্কুলের ক্লাশ। তারপর দুপুর সাড়ে বারোটায় শুরু হলো এখানকার ছাএ-ছাএীদের আয়োজনে স্বাধীনতার গান, কবিতা, গল্প আর নাটক। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পুরো অনুষ্ঠানটি ছোট-ছোট ছেলেমেয়েরা উপস্থাপন করে। অনুষ্ঠানে পরে বাংলাদেশের জন্মদিনের কেক কাটে সব ছেলেময়েরা। এখানে 21শে ফেব্রুয়ারীর ছেলেমেয়েদের কবিতা, আর্ট ও পোস্টার প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয় আজকে। সাথে সাথে সব ছেলেমেয়েদেরকে দেয়া হয় উপহার। অনুষ্ঠানের শেষে ছিল প্যাকেট লাঞ্চ। বেলা তিনটায় আমরা সবাই অনুষ্ঠান শেষ করে বাসার দিকে ফিরলাম।
আজকের বাংলাদেশে যুদ্ধাপরাধী রাজাকার ও তাদের অনুসারীরা যখন স্বাধীনতার কথা মুছে দিতে চায়, ভুলিয়ে দিতে চায় জাতীয় সঙ্গীত, তখন আমরা ক'জন স্বাধীনতার চেতনাকে ধারণ করতে চাচ্ছি এবং বিলিয়ে দিতে চাচ্ছি এখানকার প্রবাসী ছেলেমেয়েদের মধ্যে- এর চেয়ে বড়ো পাওয়া আর কি হতে পারে? এখানেই বিদায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন
গোকুলে বাড়িছে সেপরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন