সখী! তোমার ঐ কুসুম কোমল গাত্র খানি,
কখনো কি চেয়ে দেখেছ?
পত্র পল্লব হতে সদ্য ঝরে পরা শিশির বিন্দু,
তোমার ঘন কাল কেশ হতে ঝরে পড়েছে।
সেই ঝরে পড়া জলবিন্দু হতে অঙ্কুরিত শস্য ,
এই মাঠ সবুজে ছেয়ে গেছে।
সখী! তুমি কি দেখেছ চাষার মুখে হাসি?
যে হাসিতে দোল খাচ্ছে চারা গাছের অগ্রজ।
হে সুহাসিনী! তোমার রুপে দোল খাচ্ছে ঐ ছোট্ট নদের জল,
মাঝির চৌচির বক্ষে এসেছে উচ্ছ্বাস ।
বৃক্ষ রাজি আজি দন্ডায়মান সুউচ্ছে,
রোজ রোজ ফলিছে তোমার ঐ আগুন ঝরানো রুপের ঘ্রানে কত রসালো ফল।
সখী! তুমি কি দেখনি?
প্রকৃতি আজ শান্ত-অবশ্রান্ত।
তোমায় আরেক বার দেখবে বলে,
তোমায় বন্দিতে আজ তারা ভীষণ ক্লান্ত।
শেষ বিকেলে আজি সবাই, তোমার অপেক্ষায়,
যাবেই যখন বলে যেতে শেষটি বার।
প্রকৃতি কাঁদিছে তার সাথে প্রাণহীন আমি।
তোমার অপেক্ষায় চেয়ে আছে এই পৃথিবী নামক কারাগার।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



