আমি শুনতে পাই তোমার একাকিত্ব,
তোমার রোজকার কষ্টের হাই তোলা নিঃশ্বাস।
আমি শুনতে পাই তোমার বিছানার বালিশের উপর,
শুয়ে শুয়ে গুংগিয়ে কাঁদার শব্দ, আমি শুনতে পাই ।
হাজার থাকার ভীড়ে তোমার না থাকার কষ্টের আর্তনাদ ,
আমি শুনতে পাই ।
তোমার রোজ বৃক্কের ব্যাথায় কাতরানোর শব্দ,
আমি শুনতে পাই ।
আমি জানি তুমি বীরাঙ্গনা ,
তোমার হারানোর কিছু নেই ।
তোমার দুচোখ বেয়ে গড়িয়ে পড়া কান্না ,
তোমার আগামীর পথ-চলার শক্তির বন্ধনা।
তুমি দুর্নিবার,
তুমি এগিয়ে চলো ।
হোক প্রাণ সংশয়,
প্রমাণ করো নিজেকে তবু মাথা নোয়াবার নয় ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




