অকালে প্রস্ফুটিত আমি ,
তোমার জন্য।
নিজের স্বপ্ন গুলো দিয়েছি বিসর্জন,
শুধু তোমার জন্য।
আমার অকালে ঝরে পড়া কান্না,
অশ্রুসিক্ত বদন ।
সঁপেছি এই দেহখানি,
শুধু তোমার জন্য।
ক্ষিধের জ্বালায় , তোমাতে সঁপেছি ,
সমাজ দিয়েছে ধিক্কার।
তাতে কি? সমাজ কি বুঝিয়াছে কখনো?
আমার হাহাকার।
আমার ভেতর জ্বলে ওঠা আগুনের স্ফুলিংগ কি তুমি দেখেছ?
জ্বলন্ত অগ্নির লেলিহান শিখা।
আমায় পতিতা বানিয়েছে সমাজ,
দেখাইনি কখনো আলো দিশা।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



