-হে মঙ্গল তুমি এসো এই পৃথিবীস্থলে,
যোগ্য হও বসবাসের, খাদ্য আর পানীয়-জলে।
পৃথিবী বটে প্রাণ সঞ্চারণের দাবিদার,
এখনতো দেখছি বেঁচে থাকাই ভার।
যা পেয়েছি, হারিয়েছি ঢের,
সব জড়ো করলেও শুধিবে না ঋণ।
আসিতে চাই না এই পৃথিবীতে ফের,
কষ্টে আছি খুব, কাটছে না আর দিন।
মানুষ গুলো হায় পাষণ্ড ভীষণ,
নিজেকে নিয়ে আছে পড়ে।
অন্যকে কেমন করে দুঃখ দেয় এত,
অঝোর ধারায় অশ্রু ঝরে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


