
হ্যা এরা তারা যারা বাংলাদেশের মেয়ে হয়ে ভারতকে হারিয়ে দুর্দান্তের পথের যাত্র শুরু করেছিলে । এরা আমাদেরি কারো বোন
কারো সন্তান । এরাই হারতে হারতে হারার মাঝে জিতার স্বপ্নপূরণ করে সারা বিশ্বের কাছে আমাদের মাথা উঁচ্চু করে সাথে এনেছেন বিজয় ।
অথচ আমরা কি দূরভাগা যারা আমাদের এনে দিলেন জয় ও মান,আমরা করতে পারলাম না তাদের সঠিক সম্মান ।মাত্র কয়েক হাজার
টাকার হিসেব,কোটি দূরের কথা লক্ষ টাকার হিসাবও নয় মাত্র কয়েক হাজার টাকার হিসাব । যে কারনে তাদের লোকাল বাসে চরতে হয়েছিল । কথাগুলো অনেকের কাছে অপ্রিয় হলেও মাননীয় প্রধান মন্ত্রীর সমীপে আমার বড় জানতে ইচ্ছে হচ্ছে সে সকল লোকগুলোর
বিষয়ে যে লোকগুলো ওই সকল নারী ফুটবলারদের দায়ত্ব নিয়েছিলেন,হ্যা এটাই জানতে ইচ্ছে হচ্ছে তাদের ঘরে কি তাদের মেয়ে বা ছোট বোন নাই ? আজ যদি ওই সকল মেয়েদের স্থানে তাদের মেয়ে বা ছোট বোন থাকতো তাহলে কি তারা তদের সাথে এভাবে দায়ত্ব
অবহেলীত আচরণ করতে পারতেন ?

দুঃখজনক হলেও বলতে হচ্ছে বা জানতে ইচ্ছে হচ্ছে দেশকে যারা গৌরবের আসনে বসালেন দেশে বিদেশে গৌরবে মুখরিত করলেন আপনি তাদেরকে নিয়ে কি ভবছেন ? মাননীয় প্রধান মন্ত্রী আর যাই হোক একটি কথা আমাাদের ভুলে গেলে চলবে না এরাই কিন্তু আমাদেরদেশের গৌরব ।

হ্যা মাননীয় প্রধান মন্ত্রী আমরা এর আগেও দেখেছি দেশের জাতীয় ফুটবল দলগুল একরাশ পরাজয়ের গ্লানি নিয়েও খুব আরাম আয়েশে ঘরে ফিরেছেন ।সেখানে তারা এই বিজয় ছিঁনিয়ে আনা মেয়ে ফুটিলারদের কি করে লোকাল বাসে তুলেদিলেন ? তাই প্রধান মন্ত্রীর সমীপে আবেদন থাকল সে লোকগুলোর বিরুদ্ধে এমন কোন ব্যবস্থা গ্রহণ করার জন্য যাতে অদূর ভবিষৎ আমাদের আর এ ধরনের কর্মকান্ডের সামনা সামনী না হতে হয় ।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




