
ইরান থেকে তেল আমদানি কমিয়ে দেয়ার বিষয়ে নয়াদিল্লির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছেন তেহরান। তার অংশ হিসেবে ভারতের শোধনাগারগুলোকে অপরিশোধিত তেলের দাম পরিশোধের সময় এক তৃতীয়াংশ হ্রাস করার পাশাপাশি জাহাজ ভাড়াও বাড়িয়ে দিয়েছেন ইরান।ইরানের তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা ভারত। ইন্ডিয়ান ওয়েল করপোরেশন বা আইওসি এবং ম্যাগালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড বা এমআরপিএলের মতো ভারতীয় শোধানাগারগুলোকে আগে তেলের মূল্য তিনমাসের মধ্যে পরিশোধের সময় দিলেও ইরান,এখন কিন্তু সেই সময় কমিয়ে দুইমাসে আনা হয়েছে ।তাছাড়াও পরিবহন বাবদ ভারতীয় ক্রেতাদের মূল্য ছাড় ৮০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশের উপরে নিয়ে আসা হয়েছে ।ভারতীয় সংবাদ মাধ্যমগুলো একে দেশটির বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশ্য তেহরান এখনো এই বিষয়ে কিছু বলেন নি।
তার আগে নয়াদিল্লির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছেন ফারজাদ-বি, গ্যাস ক্ষেত্র উন্নয়নে ইরান ভারতকে ছাড় না দিলে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানিগুলো ২০১৭-১৮ অর্থ বছরে ইরান থেকে তেল আমদানি এক পঞ্চমাংশ কমিয়ে দিবে।পারস্য উপসাগরে অবস্থিত গ্যাস ক্ষেত্র ফারজাদ-বি তে ১২.৫ ট্রিলিয়ন ঘন ফুট প্রাকৃতিক গ্যাস রয়েছে যা ৩০ বছরের মধ্যে উত্তোলন করতে হবে।অন্যদিকে বুধবার ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন ভারত তার দেশ থেকে তেল আমদানি কমিয়ে দেয়ার বিষয়ে যে হুমকি দিয়েছেন তাতে উদ্বিগ্ন নয় তেহরান। ইরানের তেল কেনার জন্য বহু ক্রেতা অপেক্ষা করছে বলেও তিনি জানান ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




