
সিটিং সার্ভিসের বিষয়ে কয়েকদিন সবাই খুব ফালা ফালি করলেও এখন মোটামুটি সব ঠাণ্ডা,ঘটনা মোড় নিচ্ছে অন্যদিকে।
রাজধানীতে সিটিং সার্ভিস বাস চলতে পারবে তবে সে ক্ষেত্রে বাসের মালিকদের যাত্রীর কাছ থেকে সরকার নির্ধারণ করা হারে ভাড়া নিতে হবে । আপাতত এই সিদ্ধান্ত অন্তত আগামী ১৫ দিন চলবে। এই সময়ের পর পরিবহন মালিক যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিটিং সার্ভিসের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার রাজধানীতে বিআরটিএর এলেনবাড়ি কার্যালয়ে পরিবহন মালিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান। বৈঠক শেষে তিনি এই কথা জানান। একই সাথে রাজধানীতে সিটিং সার্ভিসের বিরুদ্ধে যে অভিযান চলছিল সেটাও স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।
এবং যথা সম্ভবত আগামী ১৫ দিন এই অভিযান বন্ধ থাকবে।বলা হচ্ছে এই সার্ভিস যদি যাত্রীরা চায় তাহলে সেটা আইনি কাঠামোর মধ্যে এনে চালু করা যেতে পারে।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





