somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আতিয়া মহলে প্রাণঘাতী সেই বোমা পেতে রাখার পরিকল্পনাকারী কারা ?

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিলেটে দক্ষিণ সুরমার শিববাড়ীর জঙ্গি আস্তানা আতিয়া মহলের সামনে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইট চলাকালে আচমকা একবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রাণঘাতী সেই বোমা হামলার ঘটনায় RABগোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদ এবং পুলিশের দুই ইন্সপেক্টরসহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়। আরআহত হন প্রায় ৪৬ জন। আহতদের অনেকেই এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন হাসপাতালের বেডে । নিহত এবং আহতদের স্বজনদের প্রশ্ন দীর্ঘ এক মাস অতিবাহিত হয়ে যাবার পরেও পুলিশ গোয়েন্ডা বিভাগ এখনো সেই প্রাণঘাতী বোমাটি রেখেছিল কারা তার কোন সন্ধান মেলাতে পারেনি ।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৌলভীবাজারের বড়হাটে সোয়াতের অপারেশন মেক্সিমাস অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে একজন হলেনন শিববাড়ীর আতিয়া মহলে সামনে পাঠানপাড়ায় সংঘটিত বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল। তার সঙ্গে আরও অনেকেই জড়িত বলে আইন শৃঙ্খলা বাহিনীর ধারনা করছেন। এ বিষয় নিয়ে পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি এখনো পযন্ত সঠিক কোনো তথ্য দিতে পারেননি। তিনি এ বিষয়ে সিলেটের পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন বড়হাটে যে জঙ্গি নিহত হয়েছে সে একাই নয় এর সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। আর তাদের খুঁজে বের করার কাজ এখনো চলছে।


মামলাটি খুব গুরুত্ব দিয়েই তদন্ত করা হচ্ছে। আরেকদিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো অপারেশন টোয়াইলাইট পাঁচ দিনের অভিযান শেষে চার জঙ্গি নিহত হওয়ার পর পতন হয় আস্তানাটির। বিস্ফোরক উদ্ধার এবং নিষ্ক্রিয়করণের পর গত ১১ই এপ্রিল আলোচিত আতিয়া মহল বুঝিয়ে দেয়া হয় মালিক উস্তার আলীর কাছে। বাসার ভাড়াটিয়ারা আতিয়া মহলে ফিরে যে যার মালামাল বুঝে নিয়ে অন্যত্র সরে পড়ে। আর আলোচিত এ বোমা হামলা মামলাটি সিআইডি কিংবা পিবিআইকে দিয়ে তদন্তের জন্য পুলিশ সদর দফতরে আবেদন করেছে তদন্ত সংশ্লিষ্টরা। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে মামলাটির তদন্তভার সিআইডিকে দেয়া হচ্ছে।


অভিযানের এক মাস পার হওয়ার পর এলাকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। আতঙ্ক কাটলেও কৌতূহল কমেনি আতিয়া মহল ঘিরে। যারা এতদিন প্রশাসনের নিষেধাজ্ঞায় ভবনটির কাছে যেতে পারেনি তারা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়ে সেখানে যাচ্ছে। প্রতিদিনিই আতিয়া মহল দেখতে ভিড় করছেন শত শত কৌতূহলী মানুষ। অনেকে তাদের ক্যামেরায়বন্দি করছেন আলোচিত এই ভবনটি।


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান গত ২৩শে মার্চ মধ্যরাতে এই আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পান পুলিশ। আর সেই রাত থেকেই ভবনটিকে ঘিরে রাখার পর ২৫শে মার্চ সকাল থেকে অপারেশন টোয়াইলাইট নাম দিয়ে অভিযানে নামেন সেনাবাহিনী প্যারা কমান্ডো। প্রথমে আতিয়া মহলের ৩০টি ফ্ল্যাটে আটকেপড়া ২৮টি পরিবারের ৭৮ জন সদস্যকে তারা নিরাপদ স্থানে স্থানতর করেন ।পরে শুরু করেন জঙ্গিবিরোধী অভিযান।

২৮শে মার্চ অভিযান শেষে চার জঙ্গি নিহতের খবর জানায় সেনাবাহিনী। এই মামলা সিআইডি কিংবা পিবিআই দিয়ে তদন্তের জন্য কয়েকদিন আগে পুলিশ সদর দফতরে চিঠিও পাঠানো হয়েছে। তবে এখনও সেই চিঠির কোনো উত্তর আসেনি। সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি এবং আতিয়া মহলের বাইরে বোমা বিস্ফোরণ মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল ফজল জানিয়েছেন বোমা হামলাকারীরা মৌলভীবাজারে জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিটের তথ্য অনুযায়ী বোমা রেখে যাওয়া আশরাফ এবং তার সহযোগী মৌলভীবাজারে নিহত হয়েছে। তাছাড়াও এই হামলায় আহত সবারই সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়েছে। অন্যদিকে বোমা হামলায় আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ৪৬ জন চিকিত্সা নিয়েছেন। তার মধ্যে অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×