somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হোক ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় ও যুগের তালে তালে সমাজ সংস্কৃতি পরিবর্তন হয় । মানব নির্মিত সকল নিয়মকানুন ও আইন চিরকালের জন্য প্রযোজ্য নয়, । তাই চাহিদা ও প্রয়োজনের কারনে মাঝে মাঝে কিছু কিছু নিয়ম কানূন ও আইন পরিবর্তন,পরিবর্ধন ও সংশোধন করা প্রয়োজন | প্রয়োজনের তাগিদে আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধান ও বারবার সংশোধন করা হয়ছে | অথচ সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করার জন্য সরকারি কর্মকমিশন(PSC) তার নির্দিষ্ট নিয়ম কানুন সংশোধন করছে না | এ আইনটা মনে হচ্ছে যেন তালাবদ্ধ । আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা অত্যন্ত জরুরী | আমার ভাবতে অবাক লাগে যে এখনও বাংলাদেশের সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা মাত্র ত্রিশ বছর পর্যন্ত | অথচ বর্তমানে বাংলাদেশের উচ্চতর শিক্ষাব্যবস্থায় যে অনাকাঙ্খিত সেশনজট লেগেই আছে তাতে ত্রিশ বছরের মধ্যে শিক্ষাজীবন শেষ করে সরকারি চাকুরী পাওয়া অত্যন্ত কষ্টদায়ক ও সোনার হরিনের মত । "তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিন চাই"। কিণ্তু ত্রিশ বছরের মধ্যে কে দিবে আমাদেরকে সোনার হরিন? আমাদের বর্তমান দেশে সেশনজট যুক্ত শিক্ষাব্যবস্থায় চার বছর মেয়াদী সম্মান কোর্স শেষ করতে সাত থেকে আট বছর লেগে যায় । আর এক বছর মেয়াদী মাষ্টার্স কোর্স শেষ করতে প্রায় দুই বছর লেগে যায় | তাহলে ত্রিশ বছরের মধ্যে সরকারি চাকুরী পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য ও সোনার হরিনের মত নয় কী? ৩২/৩৪ বছর বয়সে কী মানুষ কর্মক্ষম থাকেনা? অবশ্যই থাকে । তাহলে সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হচ্ছেনা
কেন? ত্রিশ বছর বয়সসীমায় কী কেউ তালা লাগিয়ে দিছে,আর চাবি কী হারিয়ে গেছে? হোক তালাবদ্ধ,চাবি হারিয়ে যাক । তাই বলে কী সরকার নতুন চাবির ব্যবস্থা করে,তালা খুলে দিতে পারে না? বাংলাদেশে দরিদ্রতা ও বেকারত্বের সবচেয়ে বড় কারন হচ্ছে এটি । বাংলাদেশের প্রত্যেক মানুষ চাচ্ছে,সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা যেন বৃদ্ধি করা হয় | এর বিপক্ষে বাংলাদেশের একজন মানুষও নেই । তাহলে সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বর্ধন করতে সমস্যা কী? বয়সসীমা বাড়ানোর জন্য এর আগে অনেক লেখালেখি ও অনেকবার আন্দোলন ও হয়েছে । অথচ শিক্ষা মন্ত্রনালয় ও সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সুফল পাওয়া যায়নি । বাংলাদেশ থেকে দরিদ্রতা ও বেকারত্ব দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা | সরকার যদি মাত্র দুটি বছর ও বয়সসীমা বৃদ্ধি করে দেয়,তাহলে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীর স্বপ্নের দ্বার উম্মোচিত হবে । এসব অসহায় বেকারেরা খুঁজে পাবে এক নতুন আলোকময় পথ | সরকার কী চায়না এসব অসহায় বেকারেরা এক নতুন আলোকময় পথ খুঁজে পাক? নিশ্চয়ই চায় । তাহলে সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করতে সমস্যা কী? জনগনের কল্যানের জন্যইতো সরকার,জনগনের কল্যানের কারনেইতো দেশ । জনগনের কল্যান হলেইতো সরকার ও দেশের কল্যান হবে | তাই সরকারকে অনুরোধ করবো যে,আপনারা যদি সত্যিকার জনগন ও দেশের কল্যান চেয়েই থাকেন,তাহলে যেন অতিস্বত্তর সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয় । দেশের সর্বোচ্চ আইন সংবিধান বারবার সংশোধন করতে পারলে,এই আইনটা ও অবশ্যই সংশোধন করা সম্ভব । বাংলাদেশের দুর্নীতির সবচেয়ে বড় কারন হচ্ছে দরিদ্রতা,আর দরিদ্রতার সবচেয়ে বড় কারন হচ্ছে বেকারত্ব,আর বেকারত্বের সবচেয়ে বড় কারন হচ্ছে সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করা | তাই মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীকে সকল বেকারের পক্ষ হতে করজোরে অনুরোধ করতেছি,আপনারা দয়া করে সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করুন | নূন্যতম দুটি বছর আমাদের ভিক্ষা দিন । দেশ ও দশের কল্যানে দূর্নীতি,দরিদ্রতা ও বেকারত্ব দূরীকরনের জন্য অচীরেই সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করুন । অভিশপ্ত এই বাংলাদেশ থেকে দুর্নীতি,দরিদ্রতা ও বেকারত্ব মূছে গিয়ে,ঘূছে গিয়ে এই সোনার বাংলাদেশ সত্যিকার সোনার বাংলাদেশে রুপান্তরিত হোক- এ প্রত্যাশা আমাদের সকলের |
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×