রাজনীতির এক নাম সম্মান,অপর নাম অপমান,
আরেকনাম সুনাম,অন্যনাম জীবনদান।
রাজনীতিতে হয় ফকির,রাজনীতিতে হয় রাজা,
রাজনীতিতে বাড়ে শ্রদ্ধা,রাজনীতিতে হয় সাজা।
রাজনীতিতে কান্না,রাজনীতিতে হাসি,
রাজনীতিতে হয় নেতা,রাজনতিতে গলায় পরে ফাঁসি।
রাজনীতিতে সাফল্য,রাজনীতিতে মানুষ হয় ভন্ড,
রাজনীতিতে সৃষ্টি হয় শৃঙ্খলা,রাজনীতিতে হয় ভয়াবহ হত্যকান্ড।
রাজনীতিতে আনন্দ,রাজনীতিতে কষ্ট,
রাজনীতিতে হয় জীবন গঠন,রাজনীতিতে হয় জীবন নষ্ট।
রাজনীতি প্রিতী,রাজনতি ভীতি,
তবুও চিরকাল পৃথিবীর বুকে টিকে থাকবে এমন রাজনীতি।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




