গিয়েছিলাম আমি বাংলাবাজার,
দেখেছি সব বইয়ের পাহাড় ।
উপন্যাসের পান্ডুলীপি ছিল আমার হাতে,
এক প্রকাশক বললেন কথা বলবেন রাতে ।
সারা দুপুর না খেয়ে বসে রইলাম এক চায়ের স্টলে,
কত প্রকাশক,কবি সাহিত্যিক শুধু এদিক ওদিক চলে ।
কথা বলে সব প্রকাশক আমার সাথে,
যখন বলি টাকা নেই,তখন বলে টাকা নিয়ে দেখা করুন প্রভাতে ।
দুপুর থেকে রাত,রাত থেকে হলো প্রভাত,
তবুও টাকা ছাড়া কোন প্রকাশক আমার সাথে মিলায়নি তো হাত ।
আমি তাদের দেখাই কত যুক্তি,দেখাই কত আমার প্রতিভা,
তবুও সবকিছু হয়ে গেল আমার বৃথা ।
নিজেকে নিজে বলি আর দাড়াস না,এখন তুই চল,
চোঁখ থেকে ঝড়ে শুধু কষ্টের জল ।
আমি আর আমার লেখাগুলো সব হয়ে গেল অচল,
তবুও ইনশাআল্লাহ আমার লেখাগুলো একদিন হবে সচল ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




