চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই,
আমরা সবাই আপন,আমরা ভাই ভাই ।
দলে দলে দাড়িয়ে মহান আল্লাহর গুনগান গাই,
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই,
জুম্মা মোবারক এক পবিত্র দিন,
চলো সবাই নামাজ পড়তে যাই,থেকোনা আর হীন ।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই ।
বারে বারে বলি সবাই আল্লাহুআকবর,
আল্লাহ মোদের ভরসা,নেইকো কোনো ডর ।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই ।
পবিত্র সূরা পড়,রুকু দাও,সিজদা দাও,
দোয়া পড়,তাশাহদুদ পড়,সালাম ফিরাও ।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই ।
আল্লাহকে স্মরন করো,
সবাই এখন মোনাজাত ধরো ।
চাওয়া পাওয়া যা আছে সবকিছু তুমি চাও,
মোনাজাত শেষে সবাই বাড়ি চলে যাও ।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।