সালাম তোমায় মহান একুশে ফ্রেব্রুয়ারী,
তুমিই বাংলা ভাষার মুক্তি,তুমিই বাংলা ভাষার তরবারি ।
সালাম রফিক,সফিক,বরকত,
তোমরাই বাংলা ভাষার কুদরত ।
ভাষার জন্য প্রান দেওয়া এক বিরল দৃষ্টান্ত,
তোমরাই প্রান দিয়ে বাংলা ভাষাকে করেছ প্রানবন্ত ।
চিরকাল বাংলায় টিকে থাকবে তোমাদের অর্জিত বাংলা ভাষা,
তোমরাই অমর,তোমরাই আশা ।
সালাম তোমায় হে একুশে ফ্রেব্রুয়ারী,
প্রতি বছরের প্রতিটি পরেতে পরেতে তোমায় মোরা স্মরন করি ।
তোমাদের বাঁচাতে দরকার হলে দেব মোরা প্রান,
তবুও বাংলা ভাষায় টিকে থাকবে তোমাদেরই রক্তের ঘ্রান ।
আজ বাংলা ভাষা তোমাদের রক্তে লাল,
হে বাংলা চেয়ে দেখো পদ্মা নদীর ভাষার তরীর ঐ পাল ।
তোমরা সহ ভাষার জন্য নাম না জানা প্রান দিয়েছে অনেকে,
তাইতো আজ সবার জন্য বাসনা টানে মোদের বিবেকে ।
দরকার হলে ভাষার জন্য শত্রুদের মারবো তরবারি,
তাইতো তুমি অমর মহান একুশে ফ্রেব্রুয়ারী ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



