এসেছে পবিত্র মাহে রমজান,
সবাই করুন সাওমের আহবান ।
একটি মাস থেকে শিক্ষা নিয়ে সারা জীবন করুন আল্লাহর গুনগান,
সবাই ইসলামকে করুন সম্মান ।
পবিত্র এই রমজানে পবিত্র থাকুন সবাই,
কেননা সবার একদিন আল্লাহ পাকের দরবারে হবে ঠাই ।
মুসলমান সবাই আপন,সবাই ভাই ভাই ।
ভালো-মন্দ করুন সবাই যাচাই ।।
এমন একটি মাস ওরে পবিত্র অনেক,
আল্লাহর ইবাদত করে বাড়ান আপনার নেক ।
এমন একটি মাসে ওরে খোদা তুমি মৃত্যু দিও মোরে,
যেনো অনন্তকাল শান্তিতে থাকতে পারি গিয়ে ঐ গোরে ।
শিক্ষা নিয়েন সবাই ভাই এই পবিত্র মাস থেকে,
দোয়া করি বিবেক যেনো সবার ওঠে জেগে ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




