somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু নির্যাতন বেড়েই চলছে

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সারা বাংলাদেশে বর্তমানে শিশু নির্যাতন একের পর এক বেড়েই চলছে। শিশু রাকিব,রাজন নির্যাতনের ঘটনাটি গনমাধ্যমে চলে এসেছিল বলে দেশের মানুষ সোচ্চার হয়েছিল অপরাধীদের বিরুদ্ধে। দেশের আইন ও বিচার ব্যবস্থা ও এই নির্যাতনের বিরুদ্ধে স্বচ্ছতার পরিচয় দিয়েছে। কিন্তু প্রতি ঘরে ঘরে যে শিশুরা নির্যাতিত হচ্ছে সে ব্যাপারে তো গনমাধ্যম আইন ও বিচার ব্যবস্থা কোনো এ্যকশন নিচ্ছেনা। এ্যকশন নিবেই বা কি করে এরাতো এই নির্যাতনের ঘটনা জানতেই পারছেনা। ঘরে ঘরে এই ধরনের শিশু নির্যাতন হচ্ছে এক প্রকার Silent Torcher. শিশুরা বর্তমানে নির্যাতিত হচ্ছে অতি নিরবে। শিশুরা যদি তাদের মা বাবার একটু কথা না শোনে তাহলে তাদের উপর নেমে আসে অত্যাচারের স্টীম রোলার। আর এসব শিশু নির্য়াতন দারিদ্র ও অতি দারিদ্র পরিবারে বেশি ঘটছে। মা বাবা তাদের শিশুদের শাসন করবে এটি স্বাভাবিক। তাই বলে তাদের উপর অতিরিক্ত দৈহিক ও মানসিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায়না। শিশুরা ভুল বা অন্যায় করলে তাদেরকে ভালোভাবে বুঝাতে হবে,শিখাতে হবে,তাদেরকে আদর করতে হবে। এটিই মূলত সত্যিকারের পিতামাতার দায়িত্ব হতে পারে। নারীগন বা বয়স্ক ব্যক্তিগন নির্যাতিত হলে তারা প্রতিবাদ করতে পারে,আইনের আশ্রয় নিতে পারে। কিন্তু শিশুরা নির্যাতিত হলে তারা কী করবে? শিশুরা কী একা একা আইনের আশ্রয় লাভ করতে পারে? শিশুরা কী প্রতিবাদ করতে পারে? পারেনা। ফলে তাদের উপর নেমে আসে আরো ভয়াবহ অত্যাচার। কোনো শিশু যদি একটু প্রতিবাদী হয়ে ওঠে তাহলে তাদের উপর নেমে আসে আরো ভয়াবহ অত্যাচার। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়সমূহে ও শিক্ষকগন শিশুদের উপর নির্যাতন করে থাকে। শিশুরা শুধু গ্রামে নির্যাতিত হচ্ছে শুধু তাই নয়,শিশুরা শহরে ও বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। যেমন চায়ের দোকানে কর্মরত শিশুদের উপর চায়ের দোকানের মালিক নির্যাতন করে থাকে। পথচারীদের দ্বারাও ভাসমান শিশুরা নির্যাতনের শিকার হয়। বিভিন্ন কল-কারখানায় ও শিশুরা নির্যাতিত হচ্ছে। এই গতকালকেও দেখলাম একটি শিশু কাজ করেনি বলে তার পিতা তাকে বেদম প্রহার করছে। আমি ছুটে যেতে যেতে শিশুটি নির্যাতিত হয়ে গেল। আর কতকাল শিশুরা এমন নির্যাতনের শিকার হবে? এই নিরব নির্যাতনের হাত থেকে শিশুদের কিভাবে মুক্তি মিলবে। শিশুদের এই নিরব নির্যাতনের হাত থেকে রক্ষা করতে স্থানীয় সরকার ব্যবস্থা,স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন ও স্থানীয় যুব সমপ্রদায় খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। তারাই শিশুদের দেখাতে পারে আশার অলো এবং বন্ধ করতে পারে এই ভয়াবহ নিরব শিশু নির্যাতন। তাছাড়া সরকার যদি আরেকটু কঠোর ও সচেতন হয় তাহলেই পুরোপুরিভাবে বন্ধ হতে পারে শিশু নির্যাতন। পুরোপুরিভাবে দেশ থেকে বন্ধ হোক শিশু নির্যাতন এটাই আমরা-প্রত্যাশা করি।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×